Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
West Bengal Weather Update

আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে কলকাতাবাসীকে! রবিবার থেকে দুর্যোগের হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে

রবি ও সোমবার বৃষ্টি কিছুটা কমলেও মঙ্গলবার থেকে ফের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ১২:০৯

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ১২:০৯

options
link
আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে কলকাতাবাসীকে! রবিবার থেকে দুর্যোগের হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে zoom
দক্ষিণবঙ্গে দুর্যোগ চলবে মঙ্গলবার পর্যন্ত।
Advertisement

রবিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দুর্যোগ চলবে মঙ্গলবার পর্যন্ত। তার আগে আর্দ্রতাজনিতে অস্বস্তি বাড়বে। আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে কলকাতাবাসীকে। উত্তরবঙ্গে দার্জিলিং-সহ পার্বত্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সর্তকতা জারি হয়েছে। রবি ও সোমবার বৃষ্টি কিছুটা কমলেও মঙ্গলবার থেকে ফের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।

মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর থেকে মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকার মধ্য দিয়ে রাঁচি ও দিঘার উপর দিয়ে এটি উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। উত্তর-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্তটি উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপর অবস্থান করছে। শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে।

Advertisement

সোমবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা উপকূলের দুই জেলাতে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সর্তকতা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে।

শনিবার উত্তরবঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। তবে রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কম। ভারী বৃষ্টির সতর্কতা নেই। মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। বুধবার কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।

আজ, শনিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে। তাই আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে। বৃষ্টির সম্ভাবনা সামান্য। দু-এক পশলা বৃষ্টি হতে পারে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.