Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Howrah

হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস

মৃতের নাম তড়িৎ দেয়াসি। বয়স ৪৭। তিনি দাসনগরের কাশিপুর এলাকার বাসিন্দা।

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ২৩:৪১

link
অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ২৩:৪১

options
link
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস zoom
প্রতীকী ছবি।
Advertisement

হাওড়ার দাসনগরে জমা জলে পড়ে মৃত্যু এক ব্যক্তির। শুক্রবার বাড়ির সামনে জমা জল থেকে উদ্ধার দেহ। দাসনগর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, অসুস্থ ওই ব্যক্তি বাড়ির সামনে কল থেকে জল নিতে গিয়ে কোনওভাবে সেখানে জমা জলে শ্যাওলার মধ্যে পড়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়। তবে ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মৃতের নাম তড়িৎ দেয়াসি। বয়স ৪৭। তিনি দাসনগরের কাশিপুর এলাকার বাসিন্দা। লাগাতার বৃষ্টিতে তাঁর বাড়ির সামনে জল জমেছিল। তড়িৎবাবু অসুস্থ ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ওই অবস্থাতেই তিনি জল আনতে গিয়েছিলেন। অনুমান, পড়ে গিয়ে তিনি আর উঠতে পারেননি। তারপরই মৃত্যু। রাস্তায় বৃষ্টির জমা জলে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির বাড়িতে পুরসভার একটি তদন্তকারী দল পাঠান রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা হাওড়া পুরসভার দায়িত্বে থাকা উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রাই। আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, “মৃতের পরিবারকে পুরসভার তরফে আর্থিকসাহায্য দেওয়া হবে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।’’

Advertisement

হাওড়ার জমা জল অনেক দিনের সমস্যা। এই বিষয়ে মন্ত্রী বলেন, ‘‘হাওড়ায় জল জমার সমস্যা রয়েছে। কিন্তু আমরা সবে ক্ষমতায় এসেছি। আমাদের একটু সময় দিতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রিসভায় হাওড়ায় নিকাশি সমস্যার সমাধানের জন্য প্রায় ৪৭০০ কোটি টাকা বরাদ্দ করেছেন। ফলে খুব জানুয়ারি মাস থেকেই হাওড়ায় নিকাশি সংস্কারের বড় প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। ফলে আগামী বছর থেকেই হাওড়ায় এই জমা জলের সমস্যা আর থাকবে না।’’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.