উইকেট তুলে ভাইরাল ‘৬-৭’ সেলিব্রেশন, এই জেন জি ক্রিকেটারই নেটদুনিয়ার নয়া ‘ক্রাশ’
এই ‘৬-৭’ সেলিব্রেশনের অর্থই বা কী?
রাতারাতি নেটিজেনদের 'নয়নের মণি' হয়ে উঠেছেন উঠতি ক্রিকেটার। অনেকে তো তাঁকে 'ন্যাশনাল ক্রাশ' বলেও ডাকা শুরু করেছেন। জাতীয় দলে না খেললেও 'ক্রাশ' হিসেবে স্মৃতি মন্ধানাদের 'সতীর্থ' হয়ে উঠেছেন তিনি। দিল্লি প্রিমিয়ার লিগে সেন্ট্রাল দিল্লি কুইন্সের হয়ে খেলেন মেধাবী। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দক্ষ। কিন্তু ঠিক কী করেছেন দিল্লি ক্রিকেটার?
আরও পড়ুন:
তবে দিল্লি ক্রিকেটে মেধাবীর নাম সুপরিচিত। ২০২৫ থেকে দিল্লির লিগে খেলছেন। ফাইনালে ২৬ রান দিয়ে ৩ উইকেট পান। এর আগে ২০২৪-র মহিলা প্রিমিয়ার লিগের নিলামেও নাম ছিল মেধাবীর। বড় ম্যাচে পারফর্ম করার মতো প্রতিভা আছে। তবে আপাতত ক্রিকেটীয় স্কিলের থেকে বেশি মেধাবীর সৌন্দর্য ও সেলিব্রেশনে মেতে নেটদুনিয়া। মিষ্টি হাসিতে ইতিমধ্যে 'ন্যাশনাল ক্রাশ' হিসেবে আখ্যা পাচ্ছেন তিনি।
আরও পড়ুন:
এবার প্রশ্ন হল এই '৬-৭' সেলিব্রেশন কী? আসলে এর সূত্রপাত হয়েছিল ইন্টারনেট মিম থেকে। আমেরিকান র্যাপার স্ক্রিলার 'ডুট ডুট' গানে এই শব্দগুলো ছিল। পরে নেটিজেনরা এই মিমটাকে নিয়ে আরও প্রচার বাড়ান। ২০২৫-এ মাভেরিক ট্রেভেলিয়ান নামের এক জেন আলফা কিশোর বাস্কেটবল ম্যাচের সেলিব্রেশন হিসেবে এই '৬-৭'-র ভঙ্গি করে। তারপর ওই কিশোরের নামই হয়ে যায় '৬-৭ কিড'।
অনেকের অবশ্য এই মিমটি পছন্দ নয়। তাছাড়া এর অর্থও ঠিক পরিষ্কার নয়। তা সত্ত্বেও জেন জি ও জেন আলফা আনন্দের প্রকাশ হিসেবে এই সেলিব্রেশন করে। টিকটক ও ইনস্টাগ্রাম রিলে রীতিমতো জনপ্রিয়। তবে এর বহু আগেই এই ধরনের সেলিব্রেশন করেছিলেন ক্রিকেটার কেভিন পিটারসেন, ডেভিড ওয়ার্নার ও ফুটবলার ক্যাসেমিরো। তখনও অবশ্য '৬-৭' সেলিব্রেশন চর্চায় আসেনি। এবার মেধাবীর হাত ধরে ভারতীয় ক্রিকেটে জেন জি সেলিব্রেশন।