অর্ণব দাস, বারাসত: একাধিক বিতর্কের মধ্যেই এবার চ্যালাকাঠের হুঁশিয়ারি দিলেন বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। ভোট লুট আটকাতে বুথের বাইরে কর্মীদের চ্যালাকাঠ নিয়ে থাকার দাওয়াই দিলেন তিনি। এর আগেও স্বপনবাবু কখনও পুলিশকে দিয়ে এনকাউন্টার, আবার কখনও থানা জ্বালিয়ে দেওয়ার মতো উসকানিমূলক মন্তব্য করেছেন। এর পর বৃহস্পতিবার অশোকনগর কল্যাণগড়ে তাঁর এই মন্তব্য নিয়ে ফের চর্চা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সেখানে দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয় বিজেপি প্রার্থী স্বপন মজুমদার (Swapan Majumdar) বলেন, “এটা মমতা দিদির চোরেদের ভোট না, পঞ্চায়েত ভোট না। এটা লোকসভা নির্বাচন। তাই দিদির পুলিশ দিয়ে নয়, দাদার পুলিশ দিয়ে ভোট হবে। দাদার পুলিশ মানে সশস্ত্র বাহিনী থাকবে। আর ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা চ্যালাকাঠ নিয়ে ভোটকেন্দ্রের বাইরে তৈরি থাকবে। যারাই মস্তানি, গুন্ডামি করতে আসবে, কাউকে রেয়াত করা হবে না।”
[আরও পড়ুন: অশান্তি কেড়েছে সন্তান, যন্ত্রণা বুকে চেপে ইদে সম্প্রীতির বার্তা আসানসোলের সেই ইমামের]
প্রার্থীর এই মন্তব্য সমর্থন করেছে দল। বারাসত সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি এই প্রসঙ্গে জানিয়েছেন, “আমাদের চ্যালাকাঠ তৈরি করা আগে থেকেই শুরু হয়ে গিয়েছে।” তবে এনিয়ে সরব হয়েছে রাজ্যের শাসকদল। বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ কাকলি ঘোষ দস্তিদার এই প্রসঙ্গে জানান, “বিজেপি প্রার্থী সবসময়ই কটু কথা বলেন বা উসকানিমূলক মন্তব্য করেন। তাই একথার প্রতিক্রিয়া দিতেও রুচিতে বাধে। গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ এর জবাব আগেও দিয়েছেন, এবারও দেবেন।”
[আরও পড়ুন: অ্যাডিডাসের জুতো পরে বিপাকে ঋষি সুনাক, চাপের মুখে ক্ষমাপ্রার্থী ব্রিটিশ প্রধানমন্ত্রী]
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার