বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা ‘আসল তৃণমূল’ থেকে আমডাঙার বিধায়ক কাশেম সিদ্দীকি কালীঘাট শিবিরে যেতেই ‘গোপন ব্যালটে’ ফ্লোর টেস্টের দাবি করলেন কুণাল ঘোষ। যদিও এই চ্যালেঞ্জ গ্রহণ করে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন, “আমরা ফ্লোর টেস্টের দাবি গ্রহণ করলাম। যে কোনও দিন হতেই পারে। কিন্তু উনি (পড়ুন-কুণাল ঘোষ) তো বিধানসভার স্পিকার নন, আবার হাইকোর্টের বিচারপতিও নন। কিভাবে ঠিক হবে ফ্লোর টেস্ট কবে হবে? আর ফ্লোর টেস্ট তো কোনদিন গোপনে হয় না।” এরপরই কুণালের সাংসদ থাকার সময় কারাবাস নিয়েও পালটা কটাক্ষ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
সোমবার বিধানসভায় ২১ জুলাইয়ের শহিদ বনগাঁর রণজিৎ দাসের পরিবার এসে বিরোধী দলনেতার সঙ্গে দেখা করেন। রণজিতের ছেলে রজত চাকরি পেলেও তা চলে গিয়েছিল।
আরও পড়ুন:
সোমবার কাশেম সিদ্দিকী পাশে নিয়ে বিধানসভার প্রেসকর্ণারে কুণাল দাবি করেন, “আরও একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা কালীঘাট শিবিরে ফিরে এলেন। এবার আমরা চাই কোনদিকে কতজন তৃণমূল বিধায়ক আছেন, প্রমাণ হোক।” যদিও বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এমন দাবি উড়িয়ে দিয়ে পালটা বলেন, “কাশেম সিদ্দিকী তো কালীঘাটেই ছিলেন। আমাদের দিকে তো আসেননি।” এরপরেই কাসেম সিদ্দিকীকে কটাক্ষ করে তিনি বলেন, ”ওনাকে বলব, আগে একবার আমডাঙায় যান, ভোটাররা ওনাকে খুঁজছেন। জেতার পর তো এলাকায় যাননি। একবার অন্তত যান।”
সোমবার বিধানসভায় ২১ জুলাইয়ের শহিদ বনগাঁর রণজিৎ দাসের পরিবার এসে বিরোধী দলনেতার সঙ্গে দেখা করেন। রণজিতের ছেলে রজত চাকরি পেলেও তা চলে গিয়েছিল। সেই চাকরি ফেরতের পাশাপাশি কমিশনের সুপারিশ মেনে ২৫ লক্ষ টাকা দেওয়ার অনুরোধ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠিও দেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘গ্রিন ইন্ডিয়া মিশন’ ব্যর্থ, বলছে ‘ক্যাগ’ রিপোর্ট, বাস্তুতন্ত্র রক্ষা হল কই?
-
ডার্বির পরই দুই প্রধানে দুই বিদেশি, ইস্টবেঙ্গলে সই ‘ক্রোট পোলা’ জিভুলিচের, মোহনবাগানে কে?
-
রাম মন্দিরে ‘চুরি’ প্রকাশ্যে এনেছিলেন, উত্তরপ্রদেশে সাংবাদিকের বিরুদ্ধেই দায়ের মামলা
-
দুর্গাপুজোর থিম খোদ মুখ্যমন্ত্রী! নন্দীগ্রাম থেকে নবান্ন ফুটে উঠবে কলকাতার এই পুজোয়
-
সাগরে নিম্নচাপের ভ্রকুটি! ভাসবে কোন কোন জেলা? কেমন থাকবে কলকাতার আবহাওয়া