Bangladesh

বাংলাদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, দুই জেলায় পথের বলি ১৫

২ জেলায় তিনটি দুর্ঘটনা ঘটেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৭, ২০২৩, ১৭:২০

options
link
বাংলাদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, দুই জেলায় পথের বলি ১৫
প্রতীকী ছবি

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে (Bangladesh) ভয়াবহ সড়ক দুর্ঘটনা। দুই জেলায় পথের বলি ১৫ জন। বন্দরনগর চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষে তিন শিশু-সহ ৭ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সকলেই অটোরিক্সার যাত্রী, তাঁরা একই পরিবারের সদস্য বলেও জানা গিয়েছে। এই দুর্ঘটনায় আরও দুজন গুরুতর জখম হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বোর্ড স্কুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত অটোরিক্সার যাত্রীরা পটিয়ার রওশন হাট থেকে ফটিকছড়ি যাচ্ছিলেন। পথে চট্টগ্রাম শহরগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় দুমড়ে–মুচড়ে যায় অটোরিক্সা। তাতেই মৃত্যু হয়েছে ৭ জনের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ভোট ভুলে বিষ গ্যাসেই ডুবে ভোপাল! আজও সুস্থ শিশুর জন্ম বিরল]

এর আগে চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরবাইকের তিন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ এলাকায় ইউটার্ন নেওয়ার সময় মালবাহী একটি যানবাহনের পিছনে মোটরবাইকটি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন আকিব, জনি ও ইমাম। তাঁরা সবাই পড়ুয়া, বয়স ১৮ থেকে ১৯-এর মধ্যে।

Advertisement

আরও পড়ুন: ফুল নেই, শুধুই কাগজ! আজব পুষ্পস্তবক উপহার প্রিয়াঙ্কাকে, ভাইরাল মধ্যপ্রদেশের ভিডিও]

অপরদিকে ঢাকা থেকে শেরপুরগামী একটি বাস ময়মনসিংহের শিকারিকান্দা বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারায়। সেটির ধাক্কা লাগে বিলবোর্ডের পিলারের সঙ্গে। এতে বাসের সামনের অংশ দুমড়ে–মুচড়ে ঘটনাস্থলেই চারজন নিহত হন। সোমবার রাত সাড়ে ১২টা এই দুর্ঘটনা ঘটে। এছাড়া শেরপুরের শ্রীবরদীতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বকচর গ্রামের শ্রীবরদী-ভায়াডাঙ্গা রাস্তার উপর এই ঘটনা ঘটে। নিহত আল আমিন (৪৫) পাশ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের কাংশা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.