সুকুমার সরকার, ঢাকা: আসন সংখ্যা ৩০০, প্রার্থী ৩ হাজার। বাংলাদেশে সাধারণ নির্বাচন ঘিরে ক্রমেই চড়ছে পারদ। বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। সেদিনও জমা পড়েছে ৫৬টি মনোনয়ন পত্র। দলীয় কোন্দলে শাসক-বিরোধী দু’দিকেই বেড়েছে প্রত্যাশির সংখ্যা।
[ফের বিতর্কে বিএনপি, মনোনয়ন পেলেন জঙ্গি ঘনিষ্ঠ আইনজীবী শাকিলা]
নির্বাচন কমিশনের সচিব হেলালউদ্দিন সাংবাদিকদের জানান, রংপুর বিভাগে ৩৬১টি, রাজশাহী বিভাগে ৩৫৩টি, খুলনা বিভাগে ৩৫১টি, বরিশাল বিভাগে ১৮২টি, ময়মনসিংহে ২৩৪টি, ঢাকা বিভাগে ৭০৮টি, সিলেট বিভাগে ১৭৭টি ও চট্টগ্রাম বিভাগে ৬৮৮টি মনোনয়ন পত্র জমা পড়েছে। এর মধ্যে সর্বাধিক ঢাকা-১৭ আসনে ২৭ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সর্বনিম্ন চারটি মনোনয়ন পত্র জমা পড়েছে ক্রিকেটার সাকিব আল-হাসানের মাগুরা ২ আসনে। উল্লেখ্য, ডিসেম্বরের ৩০ তারিখ বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে একাদশ জাতীয় সংসদের নির্বাচন। তবে বেনজিরভাবে প্রার্থী সংখ্যা বাড়লেও ভোটে লড়ছেন না প্রধান বিরোধী দল বিএনপি-র প্রধান খালেদা জিয়া ও তাঁর পুত্র তারেক রহমান। গত মঙ্গলবার ঢাকা হাই কোর্ট সাফ জানিয়ে দেয়, ২ বছর বা তার বেশি সাজাপ্রাপ্তর মামলা আপিল বিভাগে বিচারধীন থাকলেও ভোটে লড়তে পারবেন না দোষীরা। ফলে জিয়া এতিমখানা মামলায় দোষী সাব্যস্ত খালেদা ছিটকে গিয়েছেন ভোটের লড়াই থেকে।
এদিকে, মজবুত সংগঠন ও দিশাহীন বিএনপি-র দুর্বলতায় নির্বাচনী লড়াইয়ে এগিয়ে আওয়ামি লিগ। আগামী ১১ ডিসেম্বর, পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মস্থান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সিলেটে হজরত শাহজালাল ও হজরত শাহ পরাণ মাজার জিয়ারতে জনসভা করবেন তিনি। এরপর উত্তরাঞ্চলের কয়েকটি জেলা এবং কুমিল্লা, ব্রাহ্মণবেড়িয়া, চট্টগ্রাম-সহ বেশ কয়েকটি জেলায় নির্বাচনী জনসভা করার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী হাসিনার।
[ঐক্যফ্রন্টে ধাক্কা, ভোটে লড়তে পারবেন না খালেদা]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!