Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
CM Suvendu Adhikari

পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা

ভারচুয়ালি নয়, সশরীরে পুজোমণ্ডপে হাজির হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হবেন মুখ্যমন্ত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ২০:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ২০:২৬

options
link
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা zoom
তুলনায় ছোট পুজোগুলিতেও হাজির হবেন মুখ্যমন্ত্রী।
Advertisement

রাজ্য়ে পালাবদলের পর প্রথম দুর্গাপুজো। সেখানে কিছু বিশেষত্ব যে থাকবে, তা বলাই বাহুল্য। দেবীপক্ষের সূচনাতেই যে রাজ্যবাসীর জন্য বিরাট চমক অপেক্ষা করছে, তার ইঙ্গিত আগেই দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। সে মতো তোড়জোড়ও চলছে নবান্নে। এবার আরও এক বিশেষ পরিকল্পনার কথা নিজেই জানালেন রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু অধিকারী। এবার শুধু বেছে বেছে বড় পুজো কমিটির আমন্ত্রণে নয়, সময় করে উঠতে পারলে তুলনায় ছোট পুজোগুলির ডাকেও সশরীরে হাজির থাকবেন খোদ মুখ্যমন্ত্রী। বুধবার নিজেই সে কথা দলীয় স্তরে জানান তিনি।

বিজেপি সূত্রে খবর, কলকাতা ও শহরতলির যে সব পুজো উদ্বোধনের জন্য দলের তরফে তাঁর কাছে অনুরোধ পৌঁছবে, অল্প সময়ের জন্য হলেও সেগুলি প্রতিটিতেই যাওয়ার চেষ্টা করবেন বলে দলকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভারচুয়ালি নয়, সশরীরে পুজোমণ্ডপে হাজির হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হবেন তিনি। পুজো উদ্বোধনের জন্য যে আমন্ত্রণগুলি আসছে, সেগুলির তালিকা তৈরি করতেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার বিধাননগরে রাজ্য বিজেপির দপ্তরে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’ কর্মসূচি শেষ হওয়ার পরেই দলীয় কার্যালয়ে বসে সঙ্গে থাকা আধিকারিকদের নির্দেশ দেন ক্লাবগুলির নাম নথিভুক্ত করতে। এদিনই তিনি জানিয়ে দেন তথাকথিত ‘বিগ বাজেট’ বৃত্তের বাইরের পুজোগুলিতেও তিনি হাজির থাকবেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত বছর পর্যন্ত শহর হোক বা শহরতলির বড় পুজো কমিটিগুলির অধিকাংশই ছিল তৃণমূলের দখলে। রাজ্যের ‘বিখ্যাত’ পুজোর উদ্বোধনে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান জানানো হত। শহরের এক একাধিক পুজোর উদ্বোধনে তিনি সশরীরে গিয়ে ফিতে কাটলেও, শহরতলি বা জেলার পুজোর উদ্বোধন সারতেন ভারচুয়ার মাধ্য়মেই। তবে পরিবর্তনের বঙ্গে দুর্গোৎসবের ছক ভাঙছে এবার। বাজেটে ‘বড়’দের পাশাপাশি এবার ‘ছোট’রাও প্রাধান্য পেতে চলেছে মুখ্যমন্ত্রীর তালিকায়। শুধু তাই নয়, মমতার আমলে পিতৃপক্ষে উদ্বোধন দেখেছে বাংলা। এবার যে তা হবে না, তা পুজো অনুদান ঘোষণার দিনই স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.