Bangladesh

ভোটের ৪৮ ঘণ্টা আগে বাংলাদেশে হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে খুন! অব্যাহত মৌলবাদীদের তাণ্ডব

ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে বাংলাদেশে এক হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার রাতে নৃশংস এই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলায়। মৃতের নাম সুষেন চন্দ্র সরকার (৬২)।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১৭:৩৪

options
link
ভোটের ৪৮ ঘণ্টা আগে বাংলাদেশে হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে খুন! অব্যাহত মৌলবাদীদের তাণ্ডব
সুষেন চন্দ্র সরকার। ছবি: সংগৃহীত।

ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে বাংলাদেশে এক হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার রাতে নৃশংস এই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলায়। মৃতের নাম সুষেন চন্দ্র সরকার (৬২)। এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Advertisement

২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় থেকেই রণক্ষেত্র বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের পতনের পর মহম্মদ ইউনুস দায়িত্ব নিলেও কট্টরপন্থীদের দাপাদাপি আরও বেড়েছে।

পুলিশ সূত্রে খবর, দক্ষিণকান্দা গ্রামের বাসিন্দা সুষেন পেশায় ছিলেন একজন চাল ব্যবসায়ী। সোমবার রাতে তিনি তাঁর দোকানেই ছিলেন। অভিযোগ, রাত ১১টা নাগাদ একদল দুষ্কৃতী সেখানে প্রবেশ করে এবং তাঁর উপর চড়াও হয়। শুরু হয় বাদানুবাদ। এক পর্যায়ে দুষ্কৃতীরা ধারলো অস্ত্র দিয়ে সুষেনকে এলোপাথাড়ি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় প্রৌঢ় সেখানেই লুটিয়ে পড়ে। এরপরই দোকানের শাটার বন্ধ করে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। কিন্তু কী কারণে সুষেনকে খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় থেকেই রণক্ষেত্র বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের পতনের পর মহম্মদ ইউনুস দায়িত্ব নিলেও কট্টরপন্থীদের দাপাদাপি আরও বেড়েছে। সম্প্রতি ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনায় ব্যাপক ভাঙচুর চালানো হয় সে দেশের সংবাদমাধ্যমের দপ্তরগুলিতে। এমনকী অগ্নিসংযোগও করে দেওয়া হয়। কট্টরপন্থীদের হাত থেকে রেহাই পায়নি বাংলাদেশের সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানটও। সেখানেও রাতভর চলে তাণ্ডব। এরপরই সংখ্যালঘু হিন্দু যুবক দীপু দাসকে গণপিটুনির পর তাঁর দেহ গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। ঘটনায় কেঁপে ওঠে গোটা বিশ্ব। তারপর থেকেই দেশের নানা প্রান্ত থেকে এসেছে সংখ্যালঘুদের উপর হামলার খবর। এই পরিস্থিতিতে ভোটমুখী বাংলাদেশে ফের খুন হলেন এক সংখ্যালঘু যুবক।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.