Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৮ জুন ২০২৬
পদ্মাপারের ভোট ২০২৬
Bangladesh Elections

বিএনপি না জামাত! ভোটমুখী বাংলাদেশে কার পাল্লা ভারী, কী বলছে সমীক্ষা?

১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সংসদীয় নির্বাচন। শেখ হাসিনার দল আওয়ামি লিগের অনুপস্থিতিতে যুযুধান দুই প্রতিপক্ষ বিএনপি ও জামাত শিবির।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১১:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১১:২১

options
link
বিএনপি না জামাত! ভোটমুখী বাংলাদেশে কার পাল্লা ভারী, কী বলছে সমীক্ষা? zoom
তারেক রহমান (বাঁ দিকে) ও জামাতের আমির শফিকুর রহমান। ফাইল চিত্র।

১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সংসদীয় নির্বাচন (Bangladesh Elections)। শেখ হাসিনার দল আওয়ামি লিগের (Awami League) অনুপস্থিতিতে যুযুধান দুই প্রতিপক্ষ বিএনপি ও জামাত শিবির। এই অবস্থায় সামনে আসছে একাধিক জনমত সমীক্ষার রিপোর্ট। সবকটিতেই প্রতিপক্ষ ‘মুক্তিযুদ্ধ বিরোধী’ কট্টরপন্থী জামাতের তুলনায় এগিয়ে বিএনপি। যদিও একটি সমীক্ষায় ভোটের শতাংশের হারে বিএনপিকে (BNP) কড়া টক্কর দিচ্ছে ইসলামপন্থী মৌলবাদী দলটি। শেষ পর্যন্ত জিতবে কারা?

একটি জনমত সমীক্ষা করেছে ‘এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট’ (ইএএসডি)। ৪১,৫০০ ভোটারের মতামতের এই সমীক্ষায় বলা হয়েছে, ৩০০ আসনের জাতীয় নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২০৮ আসনে জয়লাভ করতে পারে। জামাত-এনসিপি-সহ ১১ দলের জোট পেতে পারে সর্বোচ্চ ৪৬টি আসন। এছাড়া জাতীয় পার্টি ৩টি, অন্যান্য দল ৪টি এবং নির্দল প্রার্থীরা ১৭টি আসনে জয়লাভ করতে পারেন। এই রিপোর্টে আরও বলা হয়েছে, মহিলা ভোটারদের পছন্দের দল বিএনপি। ৭১ শতাংশ মহিলা তারেক রহমানের দলের প্রতি আস্থা প্রকাশ করেছে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোম্যাসির সমীক্ষা বলছে, ভোটের শতাংশের হিসাবে জামাতের তুলনায় কিছুটা এগিয়ে বিএনপি। বিএনপি পেতে পারে ৪৪.১ শতাংশ ভোট, সেখানে জামাত পেতে পারে ৪৩.৯ শতাংশ ভোট। অন্য দিকে ন্যাশনাল রিসার্চ সেল-এর সমীক্ষায় দাবি করা হয়েছে, আসন্ন নির্বাচনে ৭৭ শতাংশ ভোট পেয়ে ২২০টি আসনে জয়লাভ করবে বিএনপি। জামাত পেতে পারে ৫৭টি আসন। উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ভোটদান পর্বের একদিন পরেই ১৩ ফেব্রুয়ারি ফল ঘোষণা হবে বাংলাদেশের সংসদীয় নির্বাচনের (Bangladesh Elections)। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.