Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Salman Khan

ভক্তের পায়ের উপর দিয়ে চলে গেল সলমনের গাড়ির চাকা, চালককে জোর ধমক ভাইজানের

গণপতি উৎসবের ভিড়ে সলমনের গাড়িতে খুদে ভক্তের দুর্ঘটনা! উসকে গেল ফুটপাথ স্মৃতি!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৫:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৫:১৮

options
link
ভক্তের পায়ের উপর দিয়ে চলে গেল সলমনের গাড়ির চাকা, চালককে জোর ধমক ভাইজানের zoom
গণপতি উৎসবের ভিড়ে সলমনের গাড়িতে খুদে ভক্তের দুর্ঘটনা! তারপর?
Advertisement

গণপতি উৎসবের জন্য মায়ানগরীজুড়ে সাজ সাজ রব। আর এমন উৎসবের মরশুমেই ঘটে গেল দুর্ঘটনা! খুদে ভক্তের পায়ের উপর দিয়ে চলে গেল সলমন খানের গাড়ির চাকা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছল যে ভিড়ের মাঝে গাড়়ি থেকে নেমে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হলেন ভাইজান।

ঠিক কী ঘটেছে? গণপতি উৎসব উপলক্ষে বৃহস্পতিবার গভীর রাতে আশীর্বাদ নিতে রাজনীতিবিদ আশিস শেলারের বাসভবনে গিয়েছিলেন বলিউড সুপারস্টার। সেখানেই ভক্তদের ভিড়ে তিনি এমনভাবে আটকে পড়েন যে, অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে আসাই দায় হয়ে ওঠে সলমনের। তবে কোনওমতে সেখান থেকে গাড়ি নিয়ে বেরতে পারলেও এক অনভিপ্রেত অভিজ্ঞতার শিকার হতে হল ভাইজানকে। সোশাল পাড়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, সুপারস্টার ভাইজানকে একঝলক দেখার জন্য শয়ে শয়ে ভক্ত তাঁর গাড়ি ঘিরে ধরেছিলেন। ফলত, ভিড়ের মধ্যে গাড়িটিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থাও ছিল না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, ভিড় সামাল দিতে গিয়ে নিরাপত্তারক্ষীদেরও বেগ পেতে হচ্ছিল। এহেন বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে যখন চালক গাড়িটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, তখন এক ভক্তের পা গাড়ির নিচে চলে যায় বলে অভিযোগ ওঠে। স্বাভাবিকভাবেই ওই খুদে অনুরাগী যন্ত্রণায় চিৎকার করে ওঠে। তৎক্ষণাৎ গাড়ির চালককে ধমক দেন সলমন। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠায় তিনি চালককে ভিড় থেকে গাড়িটি সরিয়ে নিতে বলেন। আর এহেন ক্যামেরাবন্দি মুহূর্ত নেটভুবনে ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই ঘটনার পরই সলমন প্রথমে শিশুটিকে ভিড়ের মধ্য থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে কিনা, তা নিশ্চিত করেন। তারপর সেখান থেকে বের হন।

একাংশ গোড়ায় সলমনের আচরণ নিয়ে প্রশ্ন তুললেও কিংবা ‘অমার্জিত, অভব্য’ বলে দাগিয়ে দিলেও আরেকাংশ ভাইজানের প্রশংসা করেছেন। কারণ এতে প্রথমত তাঁর কোনও দোষই ছিল না। দ্বিতীয়ত, এহেন ঘটনার জন্য প্রকাশ্যেই গাড়ির চালককে বকাঝকা করতে ছাড়েননি তিনি। নেটভুবনের কেউ কেউ আবার মদ্যপ সলমনের ফুটপাথ বাসিন্দাদের পিষে দেওয়ারস্মৃতিও মনে করিয়ে দিলেন।  আরেক ভিডিওতে দেখা যায়, এই ঘটনার পরই সলমন প্রথমে শিশুটিকে ভিড়ের মধ্য থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে কিনা, তা নিশ্চিত করেন। তারপর সেখান থেকে বের হন। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.