দার্জিলিংয়ের সিটংয়ের হোমস্টে-তে বারবিকিউতে দাউদাউ আগুন! সেই আগুনে ঝলসে গেলেন স্বামী-স্ত্রী। কিন্তু কীভাবে লাগল আগুন? বারবিকিউতে কিছু ঢালার পরেই আগুন ধরে গিয়েছিল। কী ঢালা হয়েছিল? সেই প্রশ্ন ওঠে। ওই হোমস্টের মালিকের বক্তব্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। রান্নার তেলের বদলে ঢালা হয়েছিল কেরোসিন! সেজন্যই মুহূর্তে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। সামনে থাকা তরুণী নিকিতা সাহা ঝলসে যান। তাঁকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন স্বামী সমীর দাস। নিকিতা ৬০ শতাংশ দগ্ধ হয়ে শিলিগুড়িরই একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
উত্তর ২৪ পরগনার চোপড়ার বাসিন্দা ওই নবদম্পতি। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর গত দুই মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। দিন কয়েক আগে দু’জনে দার্জিলিংয়ের সিটংয়ের হোমস্টে-তে মধুচন্দ্রিমায় যান। আর সেখানেই ঘটে গেল ভয়াবহ ঘটনা। গতকাল, বৃহস্পতিবার রাতে তাঁরা হোমস্টের বারান্দায় বসেছিলেন। সামনে বারবিকিউ তৈরি হচ্ছিল। তখনই দাউদাউ আগুন ধরে যায়। মুহূর্তে আগুনে ঝলসে যান নিকিতা।
আরও পড়ুন:

হোমস্টে-র সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বারবিকিউ-য়ে কিছু ঢালার পরেই দাউদাউ আগুন ছড়িয়ে পড়ে। আগুন ধরে যায় নিকিতার গায়েও। পরণের টিশার্ট খুলে স্ত্রীর গায়ের আগুন নেভানোর চেষ্টা করেছিলেন স্ত্রী। হোমস্টে কর্তৃপক্ষ তাঁদের কোনও সাহায্য করেনি বলে অভিযোগ উঠেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও হোমস্টে-র তরফে কোনও খোঁজখবর করা হয়নি! ওই ঘটনার পরে স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি ডাকা হয়েছিল। সেই গাড়ি প্রায় ৪০ মিনিট পর সেখানে পৌঁছয়। স্থানীয় একটি হাসপাতালে নিকিতাকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

মৃত্যুর সঙ্গে নিকিতা এই মুহূর্তে পাঞ্জা লড়ছেন। চোপড়া থেকে শ্বশুরবাড়ির লোকজনও শিলিগুড়ি পৌঁছেছেন। নিকিতার স্বামী সমীর জানিয়েছেন, তারপিন তেল ঢালার কারণে আগুন ধরে যায়। হোটেলের মালিক নিহাল আইয়ান ওই কর্মীর গাফিলতির কথা স্বীকার করেছেন। ওই কর্মী রান্নার তেলের বদলে কেরোসিন ঢেলেছিলেন, সেই কথা কর্তৃপক্ষের তরফে স্বীকার করা হয়েছে। কোনও সাবধানতা অবলম্বণ করা হয়নি বলেও পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যেই কার্শিয়াং থানায় ওই হোমস্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে নিকিতার পরিবার। পুলিশ ঘটনার তদন্ত করছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাতৃত্বের পর ক্যাটরিনাকে ‘বডি শেমিং’, ‘জবাবদিহির দরকার নেই’, গর্জে উঠলেন টেলিপর্দার ‘পাবর্তী’
-
গঙ্গা-ফুলহারের দূরত্ব মাত্র পাঁচশো মিটার! বানভাসি ভূতনিতে উদ্ধারকার্যে আধাসেনা, ত্রাণবণ্টনে জোর
-
নেই বিসিসিআইয়ের লোগো, নকশা অন্যরকম! এশিয়ান গেমসে কেন ‘অপরিচিত’ জার্সিতে টিম ইন্ডিয়া?
-
মোদির ‘প্রজেক্ট চিতা’র চতুর্থ বর্ষপূর্তিতে বড় সাফল্য, কুনোয় আরও ৪ শাবকের জন্ম
-
ধুতি-পাঞ্জাবিতে ‘বাঙালিবাবু’ মোদি, প্রধানমন্ত্রীর মোমের মূর্তি বানিয়ে তাক লাগালেন সুশান্ত