Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Mahua Moitra

ঘাসফুল হাতছাড়া মমতার, ব্যস্ত নাকি মহুয়া, পুলিশি তলব এড়ালেন তৃণমূল সাংসদ

অমিত শাহের বৈঠক নিয়ে বিতর্কিত পোস্ট ইস্যুতে এই নিয়ে দ্বিতীয়বার পুলিশি তলব এড়ালেন মহুয়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৪:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৪:০৩

options
link
ঘাসফুল হাতছাড়া মমতার, ব্যস্ত নাকি মহুয়া, পুলিশি তলব এড়ালেন তৃণমূল সাংসদ zoom
মহুয়া মৈত্র। ফাইল ছবি
Advertisement

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে প্রতীক হাতছাড়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে তা নিয়ে নাকি বেজায় ব্যস্ত মহুয়া মৈত্র। আর সে কারণেই ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম থানায় হাজিরা দিতে পারলেন না কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। শুক্রবার ই-মেল মারফত পুলিশকে একথা জানিয়েছেন তিনি। অমিত শাহের বৈঠক নিয়ে বিতর্কিত পোস্ট ইস্যুতে এই নিয়ে দ্বিতীয়বার পুলিশি তলব এড়ালেন মহুয়া।

গত ১ সেপ্টেম্বর রাতে নিজের এক্স হ্যান্ডলে পুলিশ অফিসারদের নিয়ে একটি পোস্ট করেছিলেন মহুয়া মৈত্র। তাতে তাঁর অভিযোগ ছিল, উত্তরবঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একটি অনুষ্ঠানে রাজ্যের মুসলিম আইপিএস, আইএএস-দের ব্রাত্য করে রাখা হয়েছিল। এ প্রসঙ্গে তিনজনের নাম পোস্টে উল্লেখ করেছিলেন তিনি। শিলিগুড়ির পুলিশ কমিশনার ওয়াকার রাজা, এসটিএফের ডিজি জাভেদ শামিম ও আইএএস খলিল আহমেদকে সেই অনুষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হয়নি, আবার কাউকে আমন্ত্রণই জানানো হয়নি। তাতে মহুয়ার অভিযোগ, ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘু প্রশাসকদের বাদ দেওয়া হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই পোস্টেই আপত্তি তুলেছেন ডায়মন্ড হারবারের এক ব্যক্তি। তিনি সাইবার ক্রাইম থানায় মহুয়া মৈত্রর বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানির অভিযোগে মামলা দায়ের করেন। তার পরিপ্রেক্ষিতেই ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম থানায় শুক্রবার তলব করা হয় তাঁকে। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে মহুয়া জানিয়েছিলেন তিনি হাজিরা দেবেন। তবে শুক্রবার সকালে সিদ্ধান্ত বদল করেন। তিনি জানান, তৃণমূলের ঘাসফুল প্রতীক নিয়ে দড়ি টানাটানির ফলে বর্তমানে দিল্লিতে রয়েছেন। তাই কোনওভাবেই হাজিরা দেওয়া সম্ভব নয়। এর আগে ৫ সেপ্টেম্বর তলব করা হয় তাঁকে। সেদিনও হাজিরা দিয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.