Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Darjeeling

মধুচন্দ্রিমায় মহাবিপত্তি, বার্বিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ! ভাইরাল মর্মান্তিক ভিডিও…

মধুচন্দ্রিমায় পাহাড়ে গিয়েছিলেন নবদম্পতি। সন্ধ্যায় পাহাড়কে সাক্ষী রেখে হোমস্টের বারান্দায় বসেছিলেন তাঁরা। সামনেই তৈরি হচ্ছিল বার্বিকিউ। আর সেই বার্বিকিউয়ের আগুনেই ঝলসে গেলেন নববধূ!

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৯:৪৫

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৯:৪৫

options
link
মধুচন্দ্রিমায় মহাবিপত্তি, বার্বিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ! ভাইরাল মর্মান্তিক ভিডিও… zoom
বার্বিকিউয়ের সামনে বসে ওই দম্পতি। দুর্ঘটনার আগের মুহূর্ত। ছবি-সংগৃহীত
Advertisement

মধুচন্দ্রিমায় পাহাড়ে গিয়েছিলেন নবদম্পতি। সন্ধ্যায় পাহাড়কে সাক্ষী রেখে হোমস্টের বারান্দায় বসেছিলেন তাঁরা। সামনেই তৈরি হচ্ছিল বার্বিকিউ। আর সেই বার্বিকিউয়ের আগুনেই ঝলসে গেলেন নববধূ! ভয়াবহ ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের সিটংয়ে। ওই দম্পতির বাড়ি উত্তর দিনাজপুরের চোপড়ায়। কীভাবে ওই ঘটনা ঘটল, তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, ওই দম্পতির নাম সমীর দাস ও নিকিতা সাহা। অতি সম্প্রতি তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। মধুচন্দ্রিমার জন্য দার্জিলিংয়ের সিটং এলাকার একটি হোমস্টে-তে গিয়েছিলেন তাঁরা। বৃহস্পতিবার রাতে তাঁরা হোমস্টের বারান্দায় বসে মনোরম প্রকৃতি উপভোগ করছিলেন। সেসময় বার্বিকিউ তৈরি হচ্ছিল তাঁদের সামনেই। সেইসময়ই ঘটে মারাকত্ম ঘটনা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ওই হোমস্টে-র সিসিটিভি ফুটেজ প্রকাশিত হয়েছে। যদিও সেই ফুটেজের সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। সেই ফুটেজে দেখা যাচ্ছে, নবদম্পতি বারান্দায় বসেছিলেন। টেবিলের উপর চলছিল বার্বিকিউ। সম্ভবত হোমস্টের এক ব্যক্তি তাঁদের জন্য বার্বিকিউ তৈরি করছিলেন। সেই ব্যক্তি কিছু একটি সেখানে ঢালতেই দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে। আর সেই আগুন ধরে যায় নিকিতার গায়ে। দাউদাউ করে জ্বলে যায় নিকিতার শরীর। স্বামী সমীর দাস স্ত্রীকে বাঁচাতে চেষ্টা করেন। আগুন নেভাতে গিয়ে তাঁর গায়েও আগুন ধরে যায়।

তুমুল আতঙ্ক ছড়িয়ে যায় হোমস্টে-তে। তড়িঘড়ি স্বাম-স্ত্রীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁদের নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন স্ত্রী নিকিতা। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে সমীরকে। তাঁর শরীরের একাধিক জায়গাও ঝলসেছে।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.