খাবারের গুদাম আর টয়লেট এক জায়গায়! ফ্রিজে আরশোলা, মাছি, কাঁচা মাংসের রক্ত! ঝা-চকচকে পরিবেশে ঝলমলে ডিশে সাজিয়ে সেই খাবারই পরিবেশন করা হত! বলা বাহুল্য, এর জন্য মহার্ঘ্য দাম গুনতে হত ভোজনরসিকদের। মুম্বইয়ের কোলাবা অঞ্চলের প্রসিদ্ধ রেস্তরাঁ অলিম্পিয়া কফি হাউসের বিরুদ্ধ খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের চাঞ্চল্যকর অভিযোগ। মহারাষ্ট্রের ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অভিযানে (এফডিএ) এমন ভয়াবহ হাল সামনে এসেছে। অবিলম্বে রেস্তরাঁর লাইসেন্স স্থগিত করেছে প্রশাসন।
সম্প্রতি পশ্চিমবঙ্গে বিভিন্ন দোকান, হোটেল, রেস্তোরাঁতে নজরদারি চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি খাবার, পচা উপকরণ পেয়েছে প্রশাসন। কড়া হাতে ব্যবস্থাও নেওয়া হয়েছে। এবার একই ধরনের অভিযানে মুম্বইয়ের নামি কফি শপের ভয়ংকর ছবি সামনে চলে এল। জানা গিয়েছে, এক ভোক্তা অভিযোগ জানানোর পরে বুধবার অভিযান চালায় এফডিএ। এতেই নাম করা রেস্তরাঁর খাদ্য সংরক্ষণ, প্রস্তুতকরণ, ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা সংক্রান্ত একাধিক নিয়ম লঙ্ঘনের বিষয়টি ধরা পড়ে।
এফডিএ আধিকারকেরা সবচেয়ে বেশি অবাক হন মজুত খাবারের পাশে টয়লেট দেখে। এছাড়াও ফ্রিজ খুলতেই দেখা যায়, ভিতরে আরশোলা, মাছি, রক্ত। রেস্তরাঁর জলের গুণমান নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন এফডিএ আধিকারিকরা। জল পরীক্ষা করতে সংশ্লিষ্ট ল্যাবে পাঠানো হয়েছে। এছাড়াও টেবিল ক্লথে অনেক দিনের পুরনো নোংরা ধরা পড়েছে। সামগ্রিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতায় বিরাট গাফিলতি ধর পড়েছে।
গুরুতর ত্রুটি-বিচ্যুতি এবং জনস্বাস্থ্যের সম্ভাব্য ঝুঁকির বিষয়টি বিবেচনা করে এফডিএ ‘খাদ্য নিরাপত্তা ও মানদণ্ড আইন, ২০০৬’-এর ধারা ৩২(৩) এবং সংশ্লিষ্ট খাদ্য লাইসেন্সিং বিধিমালার আওতায় অলিম্পিয়া কফি হাউসের লাইসেন্স স্থগিত করেছে। লাইসেন্স স্থগিত থাকাকালীন রেস্তরাঁটি খাদ্যদ্রব্য কেনা, প্রস্তুত করা, সংরক্ষণ, বিক্রি করতে পারবে না।
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের গ্যালারি ভরাতে ভরসা তিন প্রধান! হাজার হাজার টিকিট দিচ্ছে ফেডারেশন
-
‘উপরওয়ালার বিচার, তৃণমূল মৃত-নির্মূল’, মমতার প্রতীক হাতছাড়ায় কটাক্ষ শমীকের
-
আমেরিকায় শিখ ট্রাক চালককে ১৭ বার ছুরিকাঘাত, ট্রাম্পের ‘মিস্টার সিং’ বিজ্ঞাপনের পরেই হামলা!
-
‘সরকার সব ফ্রি-তে দিতে পারে না’, UPI বিতর্কে সাফ কথা অশোক লাহিড়ীর, বললেন, ‘অভ্যাস হয়ে যাবে’
-
পুরুষ কোচের সঙ্গে একই ঘরে প্রণতি! এশিয়ান গেমসে তুমুল অব্যবস্থার শিকার বঙ্গকন্যা