ইউপিআই বিতর্কে প্রত্যাশিতভাবেই সরকারি সিদ্ধান্তের পাশে নীতি আয়োগ। সরকার সবকিছু বিনামূল্যে দিতে পারে না। ন্যুন্যতম ওই চার্জ ইউপিআই ব্যবসাকে স্বাবলম্বী করবে। বলছেন নীতি আয়োগের সদ্য নিযুক্ত ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ী। তাঁর সাফ কথা, সরকার যে চার্জ বসানোর সিদ্ধান্ত নিয়েছে, সেটা ন্যূনতম। আমজনতার উপর সেটার প্রভাবই পড়বে না। তাছাড়া যে সামান্য অতিরিক্ত টাকা দিতে হবে, সেটাতেও সবাই অভ্যস্ত হয়ে যাবেন।
কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ব্যবসায়ীক ক্ষেত্রে ২০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনে চার্জ বসানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত ঘোষণার পরই গেল গেল রব বিরোধী শিবিরে। এমডিআর বসানোর ফলে অনলাইন লেনদেনে বিরাট ধাক্কা লাগতে পারে, এমনটাই মনে করেছে ব্যবসায়ী মহল। কংগ্রেস এই সিদ্ধান্তের তুমুল সমালোচনা করে দাবি করেছে, আগামী দিনে সমস্ত অনলাইন পেমেন্টে ফি বসানোর জন্য রাস্তা তৈরি করে ফেলল কেন্দ্র। ব্যবসায়ীদের উপর কর বসানো হলে সেটা শেষ পর্যন্ত আমজনতার পকেট থেকেই উশুল হবে বলে দাবি হাত শিবিরের।
আরও পড়ুন:
কিন্তু নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ী সেসব অভিযোগে গুরুত্ব দিচ্ছেন না। তাঁর বক্তব্য, “১০০ টাকার লেনদেনে স্রেফ ৪০ পয়সা চার্জ বসানো হচ্ছে মানেই যে মুদিখানা দোকানে ইউপিআই নেবে না এটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই। এই টাকাটা এতটাই কম যে তাঁরা বুঝতেও পারবে না।” লাহিড়ীর সাফ কথা, আমজনতা হোক বা ব্যবসায়ী। সকলেই নতুন পদ্ধতিতে অভ্যস্ত হয়ে যাবেন। তিনি বলছেন, “সবার অভ্যাস হয়ে যাবে। উদাহরণ হিসাবে বলা যায় চেকবুকের কথা। ব্যাঙ্ক থেকে চেকবুক চাইলে একটা সামান্য টাকা চার্জ কাটে। কিন্তু সেটা কি কারও গায়ে লাগে?”
নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান বলছেন, “যে কোনও ব্যবসাকে দীর্ঘদিন চলতে হলে সেটার স্বাবলম্বী হওয়াটা জরুরি। ইউপিআইকে স্বাবলম্বী হতে হবে। সরকার সব ফ্রি-তে দিতে পারে না।” বস্তুত সরকারের যুক্তি, বাজেটে ইউপিআই ইন্ডাস্ট্রির জন্য বরাদ্দ করা হয়েছে ২ হাজার কোটি টাকা। অথচ ওই ইন্ডাস্ট্রির অপারেশনাল কস্ট অর্থাৎ কাজ চালানোর খরচই ২০ হাজার ৭০০ কোটি টাকা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুরীর খাজাতেও বিষ! স্বর্গোদ্বারে অভিযান খাদ্য সুরক্ষা দপ্তরের, ফেলা গেল কুইন্টাল কুইন্টাল খাজা
-
কাটোয়ায় ঘরের মেঝেয় বিধবার গলাকাটা রক্তাক্ত দেহ! সম্পত্তিগত কারণে খুন নাকি অন্য কিছু?
-
এখনই নিয়মিত সুযোগ নয় বৈভবকে, আফগানিস্তান সিরিজের পর সাফ বার্তা গম্ভীরের
-
‘ভোট চুরি, সরকার চুরির পর দল চুরি’, জোড়াফুল ‘হারানো’ মমতার পাশে দাঁড়িয়ে কমিশনকে তোপ রাহুলের
-
শুরু করেছিলেন বাড়ির জামাই, দশমীতে মা খান রসগোল্লা! আর কী বিশেষত্ব কাঁকসার এই পুজোয়?