Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Vaibhav Sooryavanshi

এখনই নিয়মিত সুযোগ নয় বৈভবকে, আফগানিস্তান সিরিজের পর সাফ বার্তা গম্ভীরের

বাইশ গজে ইতিমধ্যে প্রতিভার দ্যুতি ছড়িয়েছে বৈভব। চলতি বছরের জুলাইতে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে। কিন্তু এখনও টিম ইন্ডিয়ার জার্সিতে দেশের মাটিতে নামা হয়নি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১২:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১২:১৪

options
link
এখনই নিয়মিত সুযোগ নয় বৈভবকে, আফগানিস্তান সিরিজের পর সাফ বার্তা গম্ভীরের zoom
বৈভব সূর্যবংশী। ফাইল ছবি।
Advertisement

জাতীয় দলে নিয়মিত সুযোগ পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বৈভব সূর্যবংশীকে। আফগানিস্তান সিরিজের পরই ‘বেবি বসে’র ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন হেড কোচ গৌতম গম্ভীর। টিম ইন্ডিয়ার হেডকোচ স্পষ্ট বলে দিচ্ছেন, বৈভবের প্রতিভা নিয়ে সংশয় নেই। কিন্তু আপাতত সঞ্জু স্যামসনই এগিয়ে। বৈভবকে অপেক্ষা করতে হবে। সুযোগ পেলে পারফর্ম করতে হবে।

বাইশ গজে ইতিমধ্যে প্রতিভার দ্যুতি ছড়িয়েছে বৈভব। চলতি বছরের জুলাইতে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে। কিন্তু এখনও টিম ইন্ডিয়ার জার্সিতে দেশের মাটিতে নামা হয়নি। দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের ৩ ম্যাচের একটিতেও সুযোগ পায়নি সে। ৩ ম্যাচেই খেলেছেন সঞ্জু স্যামসন। তাতে বেশ নজরও কেড়েছেন তিনি। অপর ওপেনার অভিষেক শর্মা আরও ভালো ফর্মে। বৃহস্পতিবারই রেকর্ড ভেঙে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এই পরিস্থিতি আপাতত বৈভবের দলে ঢোকা বেশ কঠিন মনে হচ্ছে। সেটাই মনে করিয়ে দিয়েছেন গম্ভীর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভারতীয় দলের হেডকোচ স্পষ্ট বলছেন, “দেখুন বৈভবকে আমি স্পষ্ট বলে দিয়েছি ওকে অপেক্ষা করতে হবে। আমরা জানি ওর কী প্রতিভা আর ও কী করতে পারে। কিন্তু অন্য একজন যে কিনা ২-৩ বছর ধরে লাগাতার পারফর্ম করছে সে সবসময় এগিয়ে থাকবে। বৈভব সবে দলে ঢুকেছে।” গম্ভীর বলছেন, “বৈভবও সুযোগ পাবে। আগামী দিনে ওকে টানা সুযোগও দেওয়া হবে। এটাই ভারতীয় ক্রিকেট। আমরা চাই দলের সব জায়গার জন্য সুস্থ প্রতিযোগিতা থাকুক। তোমার বয়স ৩০ হোক বা ১৫, তোমাকে সুযোগের জন্য অপেক্ষা করতেই হবে।” গম্ভীরের সাফ কথা, “স্যামসনের প্রতিভা নিয়েও কোনও প্রশ্ন নেই। কারও প্রতিভা না থাকলে সে বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হতে পারে না।”

গম্ভীরের এই বার্তার অর্থ স্পষ্ট। আপাতত টিম ইন্ডিয়ার প্রথম পছন্দের ওপেনার অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনই। বৈভব তৃতীয় বিকল্প হিসাবে খেলবে। অর্থাৎ নিয়মিত সুযোগ পাওয়াটা মুসকিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.