Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Mohammed Shami

তোমাদের সময় শেষ! ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল থেকে বাদ পড়তেই বার্তা শামি-ভুবিদের

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো পারফর্ম করা সত্ত্বেও জাতীয় দলে নিয়মিত উপেক্ষা করা হচ্ছে দুই পেসারকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৯:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৯:৪৬

options
link
তোমাদের সময় শেষ! ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল থেকে বাদ পড়তেই বার্তা শামি-ভুবিদের zoom
ফাইল ছবি।
Advertisement

দেওয়াল লিখন স্পষ্ট। জাতীয় দলের দরজা সম্ভবত আর খুলবে না মহম্মদ শামি এবং ভুবনেশ্বর কুমারের জন্য। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে দুই তারকার নাম দেখে এমনটাই মনে করছেন জাতীয় দলের প্রাক্তন ওপেনার তথা ধারাভাষ্যকর আকাশ চোপড়া। তাঁর মতে, নির্বাচকরা দুই তারকাকেই স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন। এবার তাঁদের সময় শেষ।

বিশ্বকাপে দেশকে ফাইনালে তুলেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম কারিগর। চোট-পরবর্তী প্রত্যাবর্তনের পর ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত খেলছেন। তবু ভারতীয় দলে ‘ব্রাত্য’ তারকা পেসার মহম্মদ শামি। একই অবস্থা ভুবনেশ্বর কুমারের। একসময় জাতীয় দলের অন্যতম স্তম্ভ গত কয়েক বছর ধরেই জাতীয় দলের ত্রিসীমানার বাইরে। তবে গত দুই আইপিএলে দারুন পারফরম্যান্স এবং ঘরোয়া ক্রিকেটে সাফল্যের পর তিনিও হয়তো টিম ইন্ডিয়ায় ফেরার আশা করেছিলেন। কিন্তু দু’জনেই হতাশ হয়েছেন। কারও নাম দলে নেই

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দল ঘোষণার পরই আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে বললেন, “আমার মনে হচ্ছে দেওয়াল লিখন স্পষ্ট। টি-২০ দলে ভুবির কথা ভাবা যেত। শামির কথা ভাবা যেত ওয়ানডে দলে। কিন্তু কোনও দলে কারও কথা ভাবা হয়নি। এদিকে অনেক তরুণ পেসারকে সুযোগ দেওয়া হচ্ছে। আকিব নবি সুযোগ পেয়েছেন। ময়ঙ্ক যাদব সুযোগ পাচ্ছেন। প্রিন্স যাদব আছেন। দলে এত বদল, এত পেসার, তাও যদি আপনি সুযোগ না পান, তাহলে সেটার বার্তা স্পষ্ট। আপনার সময় শেষ হয়েছে। সেটা মেনে নেওয়া ছাড়া আর উপায় নেই। এবার এগিয়ে চলুন।”

ভুবি শেষবার ভারতের হয়ে খেলেছেন ২০২২ সালের নভেম্বর মাসে। তারপর থেকে জাতীয় দলে ব্রাত্য হলেও গত দুই মরশুমে দারুন খেলছেন। বিশেষ করে গত আইপিএলে রীতিমতো চমকে দিয়েছেন ভারতীয় পেসার। অন্যদিকে শামি শেষবার জাতীয় দলে খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তারপর থেকে তিনিও ব্রাত্য। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো খেলছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.