নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে বড় দায়িত্ব পেতে পারেন যশস্বী জয়সওয়াল। বাঁহাতি এই তরুণ ওপেনারকে নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু হয়েছে। সূত্রের খবর, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে নিউজিল্যান্ডের মাটিতে শুভমান গিলের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে যশস্বীকে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাকআপ ওপেনার হিসাবে রাখা হয়েছে তাঁকে। ফলে নির্বাচকদের পরিকল্পনায় যে যশস্বী রয়েছেন, তা পরিষ্কার। চলতি বছরের শেষ দিকে পূর্ণাঙ্গ সফরে নিউজিল্যান্ড যাবে ভারত। প্রথমে হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২২ অক্টোবর শুরু সেই সিরিজের পর ৪ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ অকল্যান্ডের ইডেন পার্কে। তার পর ৭ নভেম্বর ওয়েলিংটন, ১০ নভেম্বর হ্যামিল্টন এবং ১৩ ও ১৫ নভেম্বর তাউরাঙ্গার বে ওভালে হবে বাকি দু’টি ম্যাচ। পাঁচটি ম্যাচই ভারতীয় সময় সকাল সাড়ে ৬টায় শুরু হওয়ার কথা। এক দিনের সিরিজের পর হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ।
আরও পড়ুন:
তবে যশস্বী ওপেন নামবেন কি না, তা নিয়ে আলোচনা যেমন চলছে, তেমনই কম চর্চা হচ্ছে না রোহিত শর্মাকে নিয়েও। টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ৫০ ওভারের ক্রিকেটে এখনও রয়েছেন রোহিত। তাঁর লক্ষ্য ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর নেতৃত্বে ভারতের সাফল্যের পরও নতুন ওপেনিং জুটি তৈরির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। কিন্তু রোহিতের ফিটনেস এবং ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে তাঁর ১৩৮ রানের ইনিংস সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করে।
২৭ সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে শুরু হতে চলা তিন ম্যাচের এক দিনের সিরিজএও রোহিতকে রাখা হয়েছে। ফলে আপাতত তাঁর অবসর নিয়ে জল্পনা আপাতত নেই। ফর্ম এবং ফিটনেস ঠিক থাকলে রোহিত যে ভারতের ওয়ানডে বিশ্বকাপ পরিকল্পনার অংশ থাকবেন, সে কথা বলাই বাহুল্য। তবে নিউজিল্যান্ডে রোহিত খেলবেন কি না, এখনও নিশ্চিত নয়। আর সেই জায়গাতেই যশস্বীর সামনে খুলে যেতে পারে দরজা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে কিউয়িদের বিরুদ্ধে সিরিজে গিলের সঙ্গে যশস্বীকে ওপেন করানোর ভাবনা রয়েছে।
ওয়ানডেতে যশস্বীর শেষ ম্যাচ চলতি বছরের জুনে, আফগানিস্তানের বিরুদ্ধে। শেষ তিনটি ওয়ানডের মধ্যে দু’টিতেই সেঞ্চুরি হাঁকিয়েছেন এই বাঁহাতি এই ব্যাটার। তাই নিউজিল্যান্ড সফর তাঁর কাছে শুধু আর একটি সিরিজ নয়, নিজের জায়গা পাকা করার বড় মঞ্চও হতে পারে। আগামী বছরের বিশ্বকাপের আগে গিলের সঙ্গে যশস্বীর জুটি কতটা কার্যকর হতে পারে, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই হয়তো নিউজিল্যান্ডের কঠিন পরিবেশে তরুণ ওপেনারকে পরখ করে দেখতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তৃণমূলের নাম ও প্রতীক ফ্রিজ করল কমিশন, নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ে থাকছে না ‘ঘাসফুল’
-
এবার পাকিস্তানে লকডাউন! করোনা নয়, নতুন ‘বিপর্যয়’ পড়শি দেশে
-
জঙ্গলমহলে শেষ ‘মাওবাদ’ অধ্যায়, আকাশের গ্রেপ্তারিতে ৪০ বছরের জঙ্গলযুদ্ধে ইতি
-
পুজোর আগে রোজভ্যালি আমানতকারীদের জন্য সুখবর! ৬ মাসের মধ্যে টাকা ফেরত দিতে বলল হাই কোর্ট
-
মেয়ের শিক্ষিকাকে যৌন হেনস্তা! অভিযুক্ত আইনজীবী, গ্রেপ্তারির দাবিতে বাড়ির সামনে বিক্ষোভ