মেয়ের গৃহশিক্ষিকাকে যৌন নির্যাতন! বনগাঁর নতুনগ্রাম এলাকার এই ঘটনায় অভিযুক্ত আইনজীবী। ঘটনা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ অভিযুক্তের গ্রেপ্তারির দাবিতে বাড়ির সামনে এলাকাবাসী বিক্ষোভ দেখান। গন্ডগোল এমন চরমে ওঠে যে পুলিশ আইনজীবীকে উদ্ধার করে নিয়ে যায়৷ বুধবার রাতে যৌন নির্যাতনের ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার নতুনগ্রাম এলাকায়৷ অভিযুক্ত ওই আইনজীবীর নাম স্বপন শিকদার। বৃহস্পতিবার সকালে ওই আইনজীবীর বাড়ির সামনে আইনজীবীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়৷
নির্যাতিতা গৃহশিক্ষিকা জানান, প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় আইনজীবী স্বপন শিকদারের বাড়ির বাচ্চা মেয়েটিকে পড়াতে গিয়েছিলেন। তখন তার মা-বাবা কেউ বাড়ি ছিল না। এরপর পড়া শেষে ছাত্রীর মাকে ফোন করেন গৃহশিক্ষিকা। ওই ছাত্রীর মা জানান, একটু পরেই চলে আসবেন, শিক্ষিকা যেন একটু অপেক্ষা করতে। অভিযোগ, এরপর ওই ছাত্রীর আইনজীবী বাবা বাড়িতে ফেরেন৷ এসময় গৃহশিক্ষিকা বেরিয়ে আসতে চাইলে তাঁকে দাঁড় করান। বলেন, ”একটু বসে কথা বলে যাও।” সেসময় বাচ্চা মেয়েটি ওই ঘর থেকে বেরিয়ে পাশের বাড়িতে চলে যায়। অভিযোগ, ওই আইনজীবী শিক্ষিকার জামার ভিতর হাত ঢুকিয়ে তাঁকে কুপ্রস্তাব দেয়।
আরও পড়ুন:
সঙ্গে সঙ্গে ওই শিক্ষিকা প্রতিবাদ করে সেখান থেকে বেরিয়ে আসেন। বাড়িতে তিনি এই ঘটনা জানালে রাতেই থানাতে অভিযোগ করে পরিবারের লোকজন। ঘটনার বেশ কয়েকঘন্টা পার হয়ে গেলেও অভিযুক্ত গ্রেপ্তার হননি। বৃহস্পতিবার সকালে তার বাড়িতে গিয়ে হাজির হয় পরিবারের লোক, আত্মীয়-স্বজন ও এলাকার বেশ কয়েকজন। খবর পেয়ে অভিযুক্ত ওই আইনজীবীকে উদ্ধার করে নিয়ে আসে বনগাঁ থানার পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রং-বেরঙের খড়িমাটিতে সাজেন গজরাজরা, বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে পূজিত হন দেবশিল্পীর বাহন
-
বিমানে আচমকা অ্যাজমা অ্যাটাক! মাটি থেকে হাজার হাজার ফুট উপরের বিপদ এড়ান এই উপায়ে
-
ব্রিকসে না এসে হাত কামড়াচ্ছিলেন! ভুল শুধরে নভেম্বরেই দিল্লি সফর তারেকের?
-
হিন্দু হলে নিজের নামে ‘রাধাকৃষ্ণ’ যোগ রাখতেন শাহরুখ, কেন জানেন?
-
‘সত্য চাপা দেওয়ার চেষ্টা’, আরব সাগরে যুদ্ধজাহাজের সংঘর্ষে পাক বিবৃতির পালটা তোপ দিল্লির