Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Warship collision

‘সত্য চাপা দেওয়ার চেষ্টা’, আরব সাগরে যুদ্ধজাহাজের সংঘর্ষে পাক বিবৃতির পালটা তোপ দিল্লির

কড়া সুরে জানানো হয়েছে, পাকিস্তান সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। অবশ্য পাকিস্তানের এহেন আচরণ মোটেই অপ্রত্যাশিত নয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৯:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৯:০১

options
link
‘সত্য চাপা দেওয়ার চেষ্টা’, আরব সাগরে যুদ্ধজাহাজের সংঘর্ষে পাক বিবৃতির পালটা তোপ দিল্লির zoom
Advertisement

উত্তর আরব সাগরে ভারতের রণতরীর সঙ্গে পাক যুদ্ধজাহাজের সংঘর্ষে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। এই ঘটনায় পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল নয়াদিল্লির তরফে। পালটা ঘটনার দায় ভারতের উপর চাপিয়েছে ইসলামাবাদ। এর পরই এই ইস্যুতে সরব হল দিল্লি। কড়া সুরে জানানো হয়েছে, পাকিস্তান সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। অবশ্য পাকিস্তানের এহেন আচরণ মোটেই অপ্রত্যাশিত নয়।

মঙ্গলবার উত্তর আরব সাগরে টহলদারির সময় আইএনএস কলকাতার সঙ্গে সংঘর্ষ হয় পাক যুদ্ধজাহাজের। ঘটনার পরই দিল্লিতে থাকা পাক রাষ্ট্রদূত সাদ আহমদ ওয়ারিচকে তলব করে সরকার। বলা হয়, পাকিস্তানের এই আচরণ অপেশাদার। এদিকে পালটা পাকিস্তান জানায়, ‘অর্থনৈতিক করিডোরে ভারতীয় জাহাজের উসকানিমূলক ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের জেরে এই ঘটনা ঘটেছে।’ এর পালটা শুক্রবার বিবৃতি দেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি, “আমরা পাকিস্তানের প্রতিক্রিয়া দেখেছি। পাকিস্তানের এই চিরাচরিত টালবাহানা একেবারেই অপ্রত্যাশিত নয়। সেই একই গড়িমশি ও সত্যকে চাপা দেওয়ার চেষ্টা। ওদের অভিযোগ আমরা খারিজ করছি।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কড়া সুরে জানানো হয়েছে, পাকিস্তান সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। অবশ্য পাকিস্তানের এহেন আচরণ মোটেই অপ্রত্যাশিত নয়।

উল্লেখ্য, সেদিনের ঘটনার কড়া নিন্দা জানিয়ে বিদেশমন্ত্রক জানিয়েছিল, পাক নৌসেনার এহেন আচরণ ১৯৯১ সালে ভারত-পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সামরিক মহড়া, অভিযান এবং সৈন্য চলাচলের আগাম বিজ্ঞপ্তি সংক্রান্ত চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। পাক যুদ্ধজাহাজের এহেন আচরণকে ‘অগ্রহণযোগ্য’ এবং ‘অপেশাদার আচরণ’ হিসাবে উল্লেখ করে ভারত।

সূত্রের খবর, সাগরে পাক যুদ্ধজাহাজটি ভারতের রণতরীটিকে দীর্ঘক্ষণ ধরে অনুসরণ করে। সেটিকে একাধিকবার সতর্কবার্তা দেওয়া হলেও ‘পিএনএস হুনাইন’ তা উপেক্ষা করে। জানা গিয়েছে, ওই অনুচ্ছেদ অনুযায়ী তিন নটিক্যাল মাইলের দূরত্ব বজায় রাখার পরিবর্তে, পাক যুদ্ধজাহাজটি হঠাৎ গতি বাড়িয়ে দ্রুত ভারতীয় রণতরীটির দিকে এগিয়ে আসে। একবারে মুখোমুখি যখন দুই যুদ্ধজাহাজ, তখন ‘পিএনএস হুনাইন’ আচমকা আড়াআড়িভাবে গতিপথ বদল করে। এর জেরেই সংঘর্ষ হয়। পাক জাহাজের ধাক্কায় আইএনএস কলকাতার বড় কোনও ক্ষতি হয়নি। এখনও জাহাজটি জলেই আছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.