Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Akhilesh Yadav

অখিলেশের ‘চার আনা’ মন্তব্যই ঘুরিয়ে দেবে উত্তরপ্রদেশের নির্বাচন! কোন পথে জাঠ মন?

ভোট যত এগিয়ে আসছে ততই জটিল হচ্ছে উত্তরপ্রদেশের সমীকরণ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৭:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৭:৩৫

options
link
অখিলেশের ‘চার আনা’ মন্তব্যই ঘুরিয়ে দেবে উত্তরপ্রদেশের নির্বাচন! কোন পথে জাঠ মন? zoom
ফাইল ছবি।
Advertisement

উত্তরপ্রদেশ ভোটের আগে অখিলেশ যাদব কি আত্মঘাতী গোল করে ফেলেছেন? তাঁর মন্তব্যই কি ভোট ময়দানে এগিয়ে দিল যোগী আদিত্যনাথের বিজেপিকে? উত্তর খুঁজছে যোগীরাজ্যের ‘জাঠল্যান্ড’।

বিতর্কের সূত্রপাত মাস দেড়েক আগে। উত্তরপ্রদেশের আগামী নির্বাচনে জোট সমীকরণ নিয়ে বলতে গিয়ে অখিলেশ যাদব রাষ্ট্রীয় লোকদলের শীর্ষ নেতা জয়ন্ত চৌধুরীকে কড়া ভাষায় আক্রমণ করেন। আসলে ২০২২ সালে জয়ন্ত চৌধুরী সমাজবাদী পার্টির সঙ্গে জোটে ভোটে লড়েছিলেন। পরে ২০২৪ সালে তিনি যোগ দেন এনডিএ-তে। কেন্দ্রে মন্ত্রিত্ব পান। লোকদলের প্রতিষ্ঠাতা তথা জাঠ কৃষক নেতা চৌধুরী চরণ সিংকে ভারতরত্ন দেয় মোদি সরকার। জয়ন্ত চৌধুরী এখন পুরোদস্তুর এনডিএর হয়ে ভোটে লড়ার প্রস্তুতি নিচ্ছেন। তাতেই ক্ষুব্ধ অখিলেশ বলে দেন, “আমরা চার আনা থেকে ওদের টাকা বানিয়েছি। তাও আমাদের ছেড়ে চলে গেল।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সমাজবাদী পার্টির সুপ্রিমোর এই ‘চার আনা’ মন্তব্য মোটেই ভালোভাবে নেয়নি পশ্চিম উত্তরপ্রদেশের জাঠরা। অখিলেশ (Akhilesh Yadav) ওই মন্তব্য করেছিলেন জয়ন্ত চৌধুরীকে উদ্দেশ্য করে। কিন্তু তিনি ওই মন্তব্যের প্রচার করছেন সমগ্র জাঠ সমাজের অপমান হিসাবে। চৌধুরী চরণ সিংয়ের অপমান হিসাবে। এবং চৌধুরী চরণ সিংয়ের নামে গোটা জাট সমাজকে একত্রিত করার চেষ্টা করছেন তিনি। ২০২২ সালে জাট বেল্টে ভালোরকম ধাক্কা খেয়েছিল বিজেপি। সেটা মূলত জাঠ এবং মুসলিম ভোটের একত্রীকরণের জন্য। আবার ২০২৪ সালে জয়ন্ত চৌধুরী বিজেপির সঙ্গে জোট করে লড়াই করলেও স্থানীয় কিছু শক্তিশালী জাট প্রার্থী থাকায় এবং মুসলিমদের একচেটিয়া সমর্থন থাকায় জাঠ অধ্যুষিত এলাকাগুলিতে মোটামুটি ভালো ফল করেছিলেন অখিলেশ।

কিন্তু এবার তাঁর এই ‘চার আনা’ মন্তব্য গোটা জাঠ সমাজকে একত্রিত করে দিতে পারে। সপার অন্দরে সেই আশঙ্কা কাজ করছে। এমনিতে জাঠরা আবেগপ্রবণ। তার উপর চৌধুরী চরণ সিংয়ের পরিবারের সদস্যদের অপমান তাঁরা মানবেন কি? সমাজবাদী পার্টি কংগ্রেসের আশঙ্কা, জাঠ এবং গুজ্জররা যদি একচেটিয়া বিজেপিকে ভোট দেন, বা জাট এবং ঠাকুররা ঐক্যবদ্ধ হয়ে যান, তাহলে বহু জেলায় ফলাফল একপেশে হতে পারে। মুজফফরনগর, বাঘপত, শামলি, মীরাট, মথুরা, আগ্রা, আলিগড়, বুলন্দশহরের মতো জেলায় আরও চাপে পড়তে পারে সমাজবাদী পার্টি। সেটা বুঝে অখিলেশ ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন। দাবি করছেন, ওই মন্তব্য জয়ন্ত চৌধুরীর উদ্দেশে করা নয়। কিন্তু তাতে লাভ হবে কি?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.