ছেলের মৃত্যুতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুললেন নন্দীগ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী হাসিরানি রথ। ছেলেকে হারিয়েছেন মাত্র কয়েকমাস হয়েছে। সন্তানশোক বুকে নিয়ে ছেলেরই স্বপ্নপূরণে ভোটের ময়দানে এগিয়ে এসেছেন বলে জানিয়েছিলেন মা হাসিরানি। বৃহস্পতিবার ছেলের মৃত্যু নিয়ে বড় অভিযোগ তুলেছেন তিনি।
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী বলেন, ‘‘ভোটের কিছুদিন আগে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সভায় বলেছিলেন, শুভেন্দুবাবুর রথকে উলটো করে বাড়ি পাঠিয়ে দেবেন। আমরা তখন ভেবেছিলাম, বিজয় রথ। তখন থেকেই হয়ত প্ল্যান-প্রোগ্রাম চলছিল। সেটাই হয়ত আমার ধারণা, আমি বলেছিলাম, এই জন্যেই হয়ত ভবানীপুরের হারটা মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারেননি। তাই এই ঘটনা ঘটিয়েছে।”
আরও পড়ুন:
নন্দীগ্রাম উপনির্বাচনের প্রচারে নেমে বিজেপি প্রার্থী বলেন, ‘‘ভোটের কিছুদিন আগে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সভায় বলেছিলেন, শুভেন্দুবাবুর রথকে উলটো করে বাড়ি পাঠিয়ে দেবেন। আমরা তখন ভেবেছিলাম, বিজয় রথ। তখন থেকেই হয়ত প্ল্যান-প্রোগ্রাম চলছিল। সেটাই হয়ত আমার ধারণা, আমি বলেছিলাম, এই জন্যেই হয়ত ভবানীপুরের হারটা মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারেননি। তাই এই ঘটনা ঘটিয়েছে।”

গত মঙ্গলবারও মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে সভামঞ্চ থেকে আপ্তসহায়ক চন্দ্রনাথের স্মৃতিচারণা করতে গিয়ে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছিল, ভবানীপুরে তাঁকে সাহায্য করেছিলেন বলেই অকালে চলে যেতে হয়েছে চন্দ্রনাথ রথকে। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর ভবানীপুরের জয়ের পিছনে অনেকটাই পরিশ্রম ছিল চন্দ্রনাথ রথের ছেলের মৃত্যুর পরেও সেই কথা শোনা গিয়েছিল মা হাসিরানি রখের মুখে। এবার তিনি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন চন্দ্রনাথের খুনের ঘটনায়।
বৃহস্পতিবার নন্দীগ্রাম বিধানসভার রেয়াপাড়ায় বিধায়ক কার্যালয়ে উপনির্বাচনের প্রার্থী পরিচিতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। সেইসঙ্গে রেয়াপাড়া এলাকায় পদযাত্রাও করেন বিজেপি প্রার্থী। উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় সিনহা, সেচমন্ত্রী অরূপকুমার দাস, রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল, সভাধিপতি বামদের গুছাইত, পটাশপুরের বিধায়ক তপন মাইতি, বিজেপি নেতা প্রলয় পাল। ছেলে হারানোর শূন্যতার মধ্যেই বৃহস্পতিবার থেকে নন্দীগ্রাম উপনির্বাচনের প্রচার শুরু করলেন হাসিরানি রথ। তাঁকে পাশে নিয়ে কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী বলেন, ‘‘বিরোধীরা অস্তিত্ব লড়াইয়ের জন্য লড়ছেন, আমরা লক্ষাধিক ভোটে জয়ের জন্য লড়ছি।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মমতা সমর্থন জানানোর পরই গ্রেপ্তার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী! জয়ের রাস্তা চওড়া বিজেপির
-
যৌন ক্ষুধা মেটাতে ছেলেকে ব্যবহার মায়ের, শতাধিকবার মিলন! দু’জনকেই হাজতে ঢোকাল পুলিশ
-
ডিম ‘খেয়ে’ রেগে আগুন মহুয়া! ৮ বিজেপি কর্মীর বিরুদ্ধে তেহট্ট থানায় দায়ের অভিযোগ
-
দ্বিতীয় সন্তান আসতে আর ক’দিন! শ্বশুর-শাশুড়ি, রণবীরকে নিয়ে সিদ্ধিবিনায়কে পুজো দীপিকার
-
এক সপ্তাহে দ্বিতীয়বার, পাঞ্জাবে আততায়ীর গুলিতে নিহত পুলিশকর্মী! দায় স্বীকার জঙ্গি সংগঠনের