Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Mahua Moitra

ডিম ‘খেয়ে’ রেগে আগুন মহুয়া! ৮ বিজেপি কর্মীর বিরুদ্ধে তেহট্ট থানায় দায়ের অভিযোগ

তেহট্ট-১ পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি সমেত বিজেপির মোট ৮ জনের বিরুদ্ধে তেহট্ট থানায় অভিযোগ দয়ের করেন মহুয়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৮:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৮:৫০

options
link
ডিম ‘খেয়ে’ রেগে আগুন মহুয়া! ৮ বিজেপি কর্মীর বিরুদ্ধে তেহট্ট থানায় দায়ের অভিযোগ zoom
ফাইল ছবি।
Advertisement

বুধবার তেহট্টে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে টার্গেট করে ‘ডিম থেরাপি’ চলে। ফেসবুক লাইভে গোটা ঘটনা তুলে ধরেন তিনি। মহুয়ার দাবি, পুলিশের সহযোগিতা এই কাজ করেছেন স্থানীয় বিজেপি নেতারা। ৪৮ ঘণ্টার মধ্যে তেহট্ট-১ পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি সমেত বিজেপির মোট ৮ জনের বিরুদ্ধে তেহট্ট থানায় অভিযোগ দয়ের করেন মহুয়া।

বুধবার তেহট্ট ১ নম্বর ব্লকে ঘরোয়া বৈঠক ছিল মহুয়া মৈত্রের (Mahua Moitra)। মহুয়ার দাবি, বৈঠক চলাকালীন বাইরে ভিড় জমান বিজেপি কর্মী-সমর্থকরা। সাংসদের অভিযোগ, পুলিশি মদতেই ভিড় জমান তাঁরা। স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতির নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকরা তাঁকে লক্ষ্য করে ডিম হামলা করেন বলেই অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন পুলিশকর্মীরা। তাঁর প্রশ্ন, কলকাতা হাই কোর্টের নিরাপত্তায় থাকা সত্ত্বেও কেন ডিম হামলা? পুলিশের সঙ্গে এই প্রসঙ্গে একপ্রস্থ বাকবিতণ্ডাও হয় সাংসদের। যদিও পুলিশের দাবি, তেহট্টে ঘরোয়া বৈঠকের জন্য আগে থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মহুয়ার দাবি করেছিলেন, পুলিশ সুপার জানতেন। সেই সময় বিক্ষোভকারীদের তরফে ‘চোর, চোর’ স্লোগান ওঠে। পালটা ‘জয় বাংলা’ স্লোগান তোলেন মহুয়ার অনুগামীরা। আমার গাড়িতে একটা ডিম পড়লে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি। এরপর ওই অবস্থাতেই দ্বিতীয় বৈঠকও করেন তিনি। এভাবে তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না বলেই হুঁশিয়ারি মহুয়ার। এর আগে কালীগঞ্জে ডিম হামলার শিকার হন মহুয়া। এর নেপথ্যে এলাকারই বেশ কয়েকজন বিজেপি কর্মীর নাম উল্লেখ করে অভিযোগ তুলেছেন মহুয়া মৈত্র। নিরাপত্তার দাবি আদালতের দ্বারস্থও হয়েছিলেন। বিচারপতি তাঁকে জানান, বিপ্লবীরা গুলি খেয়েছেন, আর আপনি ডিম হামলার ভয় পাচ্ছেন? এরপর যদিও আদালত তাঁকে রক্ষাকবচ দেয়। তবে তারপরেও বুধবার ফের তেহট্টে ডিম হামলার শিকার হন সাংসদ।

পুলিশ সূত্রে খবর, গোট ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অন্য দিকে, তৃণমূল সাংসদের অভিযোগ উড়িয়ে তেহট্টের বিজেপি বিধায়কের দাবি, “সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এই ঘটনার সঙ্গে আমাদের দলের কোনও কর্মী-সমর্থক জড়িত নন।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.