Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Lifetime free train travel

সেনাকে বিশেষ সম্মান, প্রথম শ্রেণি, সেকেন্ড এসি, এসি চেয়ার কারে জীবনভর ‘ফ্রি’ সফর, তালিকায় কারা?

১ নভেম্বর থেকে করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন। কোথায় করবেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৯:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৯:৩৫

options
link
সেনাকে বিশেষ সম্মান, প্রথম শ্রেণি, সেকেন্ড এসি, এসি চেয়ার কারে জীবনভর ‘ফ্রি’ সফর, তালিকায় কারা? zoom
ফাইল ছবি।
Advertisement

সারাজীবন মিলবে বিনামূল্যে ট্রেনে যাতায়াতের সুবিধা। দেশের যে কোনও প্রান্তে যেতে পারবেন তাঁরা। তবে নির্দিষ্ট শ্রেণিতে যাত্রার ক্ষেত্রে মিলবে এই সুবিধা। প্রথম শ্রেণি, সেকেন্ড এসি, ও এসি চেয়ার কারে এই সুবিধা মিলবে। বলতে গেলে মূলত দূর যাত্রার ক্ষেত্রে এই সুবিধা মিলবে বলা চলে। শুধু তাই নয়, এই সুবিধা প্রাপকের সঙ্গে পরিবারের একজন সদস্যও সেই সুবিধা পাবেন। তবে সে ক্ষেত্রে থাকছে কিছু শর্ত। কারা পাবেন এই বিশেষ সুবিধা?

দেশের প্রতিরক্ষামন্ত্রকের তরফে এই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। সুবিধা পাবেন ভারতের তিন সেনা অর্থাৎ সেনা, বায়ুসেনা ও বায়ুসেনার গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডপ্রাপকরা। যাঁরা এই পুরষ্কার পেয়েছেন তাঁদের ই-পাসের জন্য আবেদন করতে হবে। ১ নভেম্বর থেকে আইআরসিটিসিতে বুকিং করতে হবে। এই সুবিধার আওতায় ভারতীয় রেলের বিভিন্ন রুটে নির্দিষ্ট শ্রেণিতে বিনামূল্যে যাতায়াত করা যাবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আরও জানানো হয়েছে, এই পদকজয়ীর স্বামী বা স্ত্রী এই সুবিধা পাবেন। কোনও পদকজয়ী প্রয়াত হলে বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামীও নির্দিষ্ট শর্তে এই সুবিধা পাবেন। তাঁদের মধ্যে কেউ ফের বিবাহ করলে এই সুবিধা পাবেন না, বলেই জানানো হয়েছে। কোনও অবিবাহিত সেনা জওয়ান পদক পাওয়ার পরে শহিদ হলে তাঁর বাবা-মাও এই সুবিধা পাবেন। ভারতে যে কোনও যাওয়ার জন্য প্রথম শ্রেণি, সেকেন্ড এসি, ও এসি চেয়ার কারে এই সুবিধা মিলবে।

আরও জানানো হয়েছে, ১ নভেম্বর থেকে ইন্ডিয়ান রেলওয়ে কনসেশন কার্ড পোর্টালে আবেদন করতে হবে। সমস্ত নথি দিতে হবে। তা যাচাইয়ের পরই আবেদনকারী যোগ্য হলে তাঁকে ট্রাভেল পাস দেওয়া হবে। তা দিয়েই রেলের বুকিং করা যাবে। তিনবছর অন্তর তা রিউনিউ করতে হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.