হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের সম্পর্ক কার্যত শেষ। তাঁর জায়গায় এবার কি মুম্বইয়ের অধিনায়ক হবেন নাকি রোহিত শর্মা? এমন একটা জল্পনা কিন্তু রয়েছে। কিন্তু রোহিত কি দল ছাড়বেন! তিনি কি কেকেআর বা চেন্নাই সুপার কিংসে চলে যাবেন? এমনই জল্পনা উসকে দিলেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ তথা কেকেআরের হেড কোচ অভিষেক নায়ার। জবাবে মুখ খুললেন ‘হিটম্যান’ও।
এই মুহূর্তের জন্ম হয়েছে রোহিতের রিয়ালিটি শোয়ের মঞ্চে। শনিবার থেকে শুরু হতে চলা সেই শোয়ের টিজারেই ধরা পড়ল রোহিত-অভিষেক কথোপকথনের ঝলক। সঞ্চালক রোহিতের পরনে ছিল হলুদ পোশাক। যা দেখে অভিষেক মজা করে বলেন, এই রং যেহেতু চেন্নাইয়ের, তাহলে কি ফ্র্যাঞ্চাইজি বদলাচ্ছেন রোহিত? জবাবে ‘শর্মাজি কা বেটা’ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, ”তোমার কি চোখে সমস্যা আছে নাকি? এটা সরষের মতো হলুদ।”
এরপর অভিষেক তুলে আনেন কেকেআর প্রসঙ্গ। বলেন, সোনালি ও হলুদ রঙের সঙ্গে যোগ রয়েছে কেকেআরের। তাহলে কি এবার কলকাতার ফ্র্যাঞ্চাইজিতেই যোগ দেবেন দেশের সর্বকালের অন্যতম সেরা সাদা বলের ক্রিকেটার? এর উত্তর রোহিত দেবেন কি, তার আগেই দর্শকরা চিৎকার করে স্লোগান দিতে শুরু করেন মুম্বইয়ের নামে। রোহিত এরপর মৃদু হেসে একমুহূর্তে জানিয়ে দেন, ”চিরকাল।” অর্থাৎ মুম্বই ছেড়ে তিনি যে কোথাও যাওয়ার কথা ভাবতে পারেন না, সেটাই যেন মনে করিয়ে দিলেন।
Dosti pakki, roasting bhi pakki 😂
Dekhiye Family Full House with Rohit Sharma, kal raat se, Sat-Sun 9:30 baje, sirf #SonyEntertainmentTelevision aur Sony LIV par.#RohitSharma #FamilyFullHouse #SonyTV pic.twitter.com/GvQaQJltGJ
— sonytv (@SonyTV) September 18, 2026
রোহিতের নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে পাঁচ-পাঁচবার আইপিএল জিতেছেন। এবার টিভি স্ক্রিনেও ক্যাপ্টেনের ভূমিকায়। আসন্ন শো-র প্রথম টিজারের ক্যাপশনে রোহিত লেখেন, ‘স্টেজ তৈরি, ক্যামেরা তৈরি। আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।’ আপাতত সেই শোয়ের অপেক্ষাতেই দর্শকরা। বাইশ গজের পাশাপাশি পর্দাতেও তিনি কেমন ছক্কা হাঁকান তা দেখতেই তৈরি সকলে।
সর্বশেষ খবর
-
‘লর্ডে’র ব্যাটে লর্ডসে সেঞ্চুরি, ২২ গজে মায়ের টোটকা! টিভি শোয়ের অভিষেকে সিক্রেট ফাঁস রোহিতের
-
ভাষা-ধর্মের নামে বিভেদ নয়, রাধাষ্টমীর সন্ধ্যায় ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
মাও বঙ্গ ব্রিগেডের কফিনে শেষ পেরেক! পুলিশের জালে কিষানজি-আকাশের ২ দেহরক্ষী
-
হাসিনার দেশে ফেরার ঘোষণায় চাঙ্গা লিগ, মিছিল ঘিরে তপ্ত ঢাকা, ৫০০-র বেশি গ্রেপ্তার
-
রোহিত ইস্যুতে সংঘাত, মতবিরোধ লক্ষ্মণের সঙ্গেও! আগরকরের বিদায়ের নেপথ্যে একাধিক বিস্ফোরক কারণ