Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Shah Rukh Khan

হিন্দু হলে নিজের নামে ‘রাধাকৃষ্ণ’ যোগ রাখতেন শাহরুখ, কেন জানেন?

হিন্দু ধর্মাবলম্বী হলে নিজের নাম কী রাখতেন বলিউড বাদশা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৯:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৯:০৬

options
link
হিন্দু হলে নিজের নামে ‘রাধাকৃষ্ণ’ যোগ রাখতেন শাহরুখ, কেন জানেন? zoom
হিন্দু ধর্মাবলম্বী হলে নিজের নাম কী রাখতেন শাহরুখ খান?
Advertisement

শাহরুখ খান। পদবি ধর্ম পরিচয় নির্ধারণ করে দিলেও বলিউড বাদশ বরাবরই হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা, সম্মানের নিদর্শন দিয়ে এসেছেন। এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছিলেন যে, “আমি মুসলমান, আর আমার স্ত্রী গৌরী হিন্দু। তবে আমার তিন সন্তান কিন্তু শুধুই ‘হিন্দুস্তানী’।” বাদশার এহেন বক্তব্যেই স্পষ্ট হয় যে সন্তানদের বরাবরই তিনি মনুষ্যত্বের পাঠ দিয়ে এসেছেন। যাঁর কাছে ধর্ম পরিচয়ের থেকেও প্রাধান্য পেয়েছে দেশ। এমনকী হিন্দু হলে নিজের নাম কী রাখতেন শাহরুখ? সেটাও ফাঁস করেন তিনি।

সিনেমার মাধ্যমে সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন তো কখনও বা আবার স্বেচ্ছাসেবী সংস্থা খুলে দেশের দুস্থদের সাহায্য করে বুঝিয়ে দিয়েছেন যে, আদতে মানবতার ধর্মে বিশ্বাসী তিনি। এমনকী নিজের তিন সন্তানকেও হিন্দু কিংবা মুসলিম ধর্মের আদর্শে নয় বরং ভারতীয় পরিচয়ে প্রতিষ্ঠিত হওয়ার পাঠ দিয়েছেন তিনি।

ধর্ম নিরপেক্ষ দেশ হলেও একাধিকবার পদবির জেরে ‘দেশদ্রোহী’ খোঁটা খেতে হয়েছে শাহরুখ খানকে। শুধু তাই নয়, ভারতীয় সিনেমায় তাঁর অবদান ভুলে নেটপাড়াতেও একাধিকবার দাবি করা হয়েছে, ‘পাকিস্তানে চলে যান।’ তৎসত্ত্বেও বারবার আন্তর্জাতিক ময়দানে গর্বের সঙ্গে ভারতের সংস্কৃতি তুলে ধরেছেন বলিউড বাদশা। কখনও তাঁর সিনেমার মাধ্যমে সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন তো কখনও বা আবার স্বেচ্ছাসেবী সংস্থা খুলে দেশের দুস্থদের সাহায্য করে বুঝিয়ে দিয়েছেন যে, আদতে মানবতার ধর্মে বিশ্বাসী তিনি। এমনকী নিজের তিন সন্তানকেও হিন্দু কিংবা মুসলিম ধর্মের আদর্শে নয় বরং ভারতীয় পরিচয়ে প্রতিষ্ঠিত হওয়ার পাঠ দিয়েছেন তিনি। আর ঠিক সেকারণেই তাঁর জীবনদর্শন অনুরাগীদের কাছে ব্যকরণসম।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
After King, Shah Rukh Khan to focus big-budget romantic film
মানবতার ধর্মে বিশ্বাসী শাহরুখ খান। ছবি- ইনস্টাগ্রাম

অতীতে এক সাক্ষাৎকারে শাহরুখকে জিজ্ঞেস করা হয়েছিল যে, আপনি যদি হিন্দু হতেন কিংবা আপনার নাম যদি শেখর রাধা কৃষ্ণ হত, তাহলে কি আসমুদ্রহিমাচলের অনুরাগীমহলের তরফে একইরকম ভালোবাসা পেতেন? ‘এসআরকে’- এহেন আদ্যাক্ষরের জন্যই ‘শেখর রাধা কৃষ্ণ’ এহেন নামটি বলা হয় তাঁকে। পালটা জবাবে শাহরুখ যা বলেন, তা আজও চর্চায়। বাদশা জানান, “আমি বিশ্বাস করি, আমার নাম যাই হোক না কেন, অনুরাগীদের থেকে এখনও যা ভালোবাসা পাই, তখনও সেটাই পেতাম। কারণ ভারতে আমাকে কখনও পেশাগত পরিসরে হোক বা অন্য কোনও ক্ষেত্রে, আমাকে কখনও আমার ধর্মপরিচয়ের কথা মনে করানো হয়নি। আসলে শিল্পীরা নির্দিষ্ট কোনও সম্প্রদায় বা গণ্ডির উর্ধ্বে। তাই মানুষের ভালোলাগা বা না-লাগার বিষয়টি শিল্পীদের ধর্মপরিচয়ের উপর নির্ভর করে না।” শাহরুখের সাধের মন্নতেও যতটা মহাসমারোহে ইদ পালন হয়, ঠিক ততটাই জাকজমক করে গণেশ চতুর্থী পালিত হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.