Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Kaustuv Bagchi

‘মোদিজির নেতৃত্বে বিশ্বগুরু হবে ভারত’, প্রধানমন্ত্রীকে ‘হৃদ মাঝারে’ রাখতে চান কৌস্তভ

কৌস্তভ মনে করেন, ২০৪৭ সালের আগেই মোদির নেতৃত্বে আত্মনির্ভর ভারত গঠিত হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ২০:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ২০:৫১

options
link
‘মোদিজির নেতৃত্বে বিশ্বগুরু হবে ভারত’, প্রধানমন্ত্রীকে ‘হৃদ মাঝারে’ রাখতে চান কৌস্তভ zoom
ফাইল ছবি।
Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বগুরু হতে চলেছে। তাই দেশবাসী হিসেবে সকলের তাঁকে আগলে রাখা উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথাই জানালেন বারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী (Kaustuv Bagchi)। তাঁর কথায়, মোদিজির নেতৃত্বে আমরা বিশ্বগুরু হতে চলেছি। এই মানুষটাকে আমাদের আগলে রাখতে হবে। ভারতের জন্য নরেন্দ্র মোদি অনেক কিছু করেছেন।” এছাড়াও প্রধানমন্ত্রীকে হৃদ মাঝারে রাখারও ইচ্ছা প্রকাশ করেন তিনি। কৌস্তভ মনে করেন, ২০৪৭ সালের আগেই মোদির নেতৃত্বে আত্মনির্ভর ভারত গঠিত হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি পালিত হয়েছে। এদিন এরকমই একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে নরেন্দ্র মোদির প্রশংসা করেন কৌস্তভ। নরেন্দ্র মোদির প্রশংসা করতে গিয়ে একটি বাংলা লোকগানও তাঁকে উৎসর্গ করেন তিনি। তিনি জানান, মোদিকে হৃদয়ে রাখতে চান তিনি। কৌস্তভ বলেন, “বাংলায় একটা গান আছে। তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দিব না। মোদিজিকে এটাই বলতে চাই, তোমায় হৃত মাঝারে রাখিব ছেড়ে দেব না।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এছাড়াও কৌস্তভ মনে করেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে ২০৪৭ সালের আগেই আত্মনির্ভর ভারত গঠন হয়ে যাবে। মোদি যে গতিতে এগোচ্ছেন তার প্রশংসা করেন বিজেপি বিধায়ক। তাঁর কথায়, “মোদিজি যেভাবে ভারতকে নিয়ে এগোচ্ছেন, বিশ্বগুরু হতে ভারতের আর বেশিদিন সময় লাগবে বলে আমার অন্তত মনে হয় না।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.