Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Jhargram

বৃষ্টিভেজা ফুটবল মাঠে ‘মৃত্যুদূত’ বাজ! ঝাড়গ্রামে মৃত ১, বজ্রাহত আরও ২৭

শুক্রবার সন্ধ্যায় লালগড় থানার কাটাপাহাড়ি এলাকার কুমারবাঁধ ফুটবল মাঠে মর্মান্তিক ঘটনা।

সুনীপা চক্রবর্তী
সুনীপা চক্রবর্তী

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ২১:৩৫

link
সুনীপা চক্রবর্তী
সুনীপা চক্রবর্তী

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ২১:৩৫

options
link
বৃষ্টিভেজা ফুটবল মাঠে ‘মৃত্যুদূত’ বাজ! ঝাড়গ্রামে মৃত ১, বজ্রাহত আরও ২৭ zoom
প্রতীকী ছবি।
Advertisement

অঝোরে বৃষ্টি। কাদা মেখে পায়ে পায়ে এগোচ্ছে ফুটবল। কাটাপাহাড়ির এলাকার কুমারবাঁধের মাঠ যেন তখন হুল্লোড়ে মেতে রয়েছে। ঠিক সেই সময়েই নেমে এল মৃত্যুদূত। এক ঝলকে বদলে গেল প্রেক্ষাপট। হুল্লোড় বদলে গেল আর্তনাদে। ফুটবল মাঠে বাজ পড়ে মৃত্যু এক ব্যক্তির। বজ্রাহত হন এক খেলোয়ার সহ মাঠেই থাকা আরও ২৯ জন।

শুক্রবার সন্ধ্যায় লালগড় থানার কাটাপাহাড়ি এলাকার কুমারবাঁধ ফুটবল মাঠে মর্মান্তিক ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল থেকে ফুটবল খেলছিল এলাকার ছেলেরা। খেলা দেখতে গ্রামের অনেক মানুষ জড়ো হয়েছিলেন মাঠে। সন্ধে নাগাদ খেলা চলাকালীনই শুরু মুষলধারে বৃষ্টি, তার সঙ্গে মুহুর্মহু বাজ পড়তে থাকে। বাজ পড়ে খেলোয়াড় সহ মোট সাতাশ জন আহত হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তড়িঘড়ি আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে মৃতের নাম দিপেন মুর্মু (১৯)। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.