নিজের আঁকা প্রতীক মেলেনি। দলের নামও ফ্রিজ! বঙ্গ রাজনীতির ২৯ বছরের ইতিহাসে প্রথম ভোট হবে তৃণমূল, জোড়াফুল প্রতীক ছাড়া। নন্দীগ্রামে মমতার প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করেছেন। সেখানে ‘বটগাছ’ কংগ্রেসকে সমর্থন করবে মমতার দল। রেজিনগরের প্রার্থীর ভবিষ্যৎ কী? জানা নেই। এই আবহে মুখ খুললেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী।
রাজ্যের বিরোধী দল এখন ‘ছন্নছাড়া’! এই ডামাডোল পরিস্থিততে কংগ্রেসের ‘হাত’ শক্ত করতে চাইছেন অধীর। ‘মমতাবিরোধী’ বলেই পরিচিত এই নেতার মত, আর তৃণমূূল বা তৃণমূলের বিদ্রোহী শিবির নয়। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ‘মহীরুহ’ কংগ্রেসই একমাত্র বিকল্প। তাঁর মন্তব্য, “যাঁরা বিজেপি বিরোধী, তাঁরা এক হোন। কংগ্রেস একটা বটগাছ, বটের ঝরা পাতা ছিল তৃণমূল। আপনারা সরাসরি বটবৃক্ষের ছায়ায় আসুন।”
উপনির্বাচনের আগে ভোটের ময়দানে ‘পদদলিত’ তৃণমূল। নির্বাচন কমিশন ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ‘খাম’ প্রতীক পেয়েছে ঋত শিবির। ঘাসের উপর জোড়াফুল প্রতীক ফ্রিজ! এটি মমতার রাজনৈতিক জীবনে বড় পরাজয় মনে করছেন রাজনৈতিক মহল। তবে জোড়াফুল প্রতীক পুরোপুরো হাতছাড়া বলা যায় না। কারণ কে ‘তৃণমূল’ নাম ও ‘জোড়াফুল’ প্রতীক পাবে সিদ্ধান্ত এখনও ঝুলে কমিশনে!
শুধু তৃণমূল বা মমতাকে বিদ্ধ করা নয়, নির্বাচন কমিশন ও বিজেপির ‘আঁতাঁত’কেও বিঁধেছেন অধীর। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নাম ও জোড়াফুল প্রতীক ফ্রিজ করা নিয়ে তিনি বলেন, “নির্বাচনের আগেই নির্বাচনী সার্কাস শুরু হয়ে গেল। নির্বাচন কমিশন বিজেপির গোলাম। তারা তৃণমূলের প্রতীক আটকে দিয়েছে।”
‘অধীরগড়’ মুর্শিদাবাদে কংগ্রেস ভাঙিয়ে তৃণমূলের ‘দুর্গ’ তৈরি করা মমতাকে বিঁধে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর আজ বললেন, “মমতা পেলেন ফুটবল। আর একদল পেল টাকা ভরার খাম। এ দিকে নন্দীগ্রামে অলরেডি খেলায় হেরে গিয়েছে। প্রার্থী পালিয়েছে। অপেক্ষায় রেজিনগর, হয়তো সেও পালাবে।” তাই বিজেপি বিরোধী লড়াইয়ে ঝরা পাতা তৃণমূলে না থেকে বটবৃক্ষ কংগ্রেসের হাত শক্ত করা উচিত বলে মত তাঁর। অধীরের কথায়, “সত্যিকারের বিজেপির বিরোধিতা একমাত্র কংগ্রেসই করতে পারে। রাহুল গান্ধীর নেতৃত্বে সারা ভারতে কংগ্রেস, বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। যত দিন যাচ্ছে বিভিন্ন জায়গায় বিজেপি কোণঠাসা হচ্ছে। আপনারা সকলে কংগ্রেসে সামিল হোন। হাত শক্তিশালী করুন।”
শুধু তৃণমূল বা মমতাকে বিদ্ধ করা নয়, নির্বাচন কমিশন ও বিজেপির ‘আঁতাঁত’কেও বিঁধেছেন অধীর। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নাম ও জোড়াফুল প্রতীক ফ্রিজ করা নিয়ে তিনি বলেন, “নির্বাচনের আগেই নির্বাচনী সার্কাস শুরু হয়ে গেল। নির্বাচন কমিশন বিজেপির গোলাম। তারা তৃণমূলের প্রতীক আটকে দিয়েছে।”
সর্বশেষ খবর
-
ব্লকবাস্টার ‘ধুরন্ধর’কে পিছনে ফেলে অস্কার দৌড়ে মারাঠি ছবি, কোন অঙ্কে টেক্কা ‘হনুমান অংশ’কেও?
-
বারবিকিউয়ের আগুনে সিটংয়ে দগ্ধ নববধূ, কোন কোন বিষয়ে সতর্ক না হলে বিপদ?
-
সেনাকে বিশেষ সম্মান, প্রথম শ্রেণি, সেকেন্ড এসি, এসি চেয়ার কারে জীবনভর ‘ফ্রি’ সফর, তালিকায় কারা?
-
রং-বেরঙের খড়িমাটিতে সাজেন গজরাজরা, বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে পূজিত হন দেবশিল্পীর বাহন
-
বিমানে আচমকা অ্যাজমা অ্যাটাক! মাটি থেকে হাজার হাজার ফুট উপরের বিপদ এড়ান এই উপায়ে