ফি বছর অস্কার দৌড়ের তালিকায় কোন কোন ছবি থাকবে? তা নিয়ে ভারতীয় সিনেদর্শক মহলের আলাদা কৌতূহল থাকে। এবারও তার ব্য়তিক্রম ঘটেনি। বক্স অফিসের গ্রাফ কিংবা সিনেসমালোচকদের মার্কশিট দেখে অনেকেরই প্রত্যাশা ছিল যে, চলতিবারে ভারত থেকে হয়তো ‘ধুরন্ধর’ কিংবা ‘হনুমান অংশ’ অস্কারে পাঠানো হতে পারে। কিন্তু ‘ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া’র জুরি বোর্ডের ঘোষণায় বদলে গেল সব অঙ্ক! বরং তাবড় বলিউড সিনেমাকে টেক্কা দিয়ে অস্কার দৌড়ে শামিল হল প্রচারের অন্তরালে থাকা এক মারাঠি ছবি।

আরও পড়ুন:
জানা গিয়েছে, ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর দৌড়ে ছিল ‘ম্যায় বাপাস আউঙ্গা’ এবং ‘ধুরন্ধর ২’, ‘১২০ বাহাদুর’-এর মতো ছবিগুলি। কিন্তু ছাব্বিশের গোড়া থেকে লাইমলাইটে থাকা এহেন বলিউডি সিনেমাগুলিকেও টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছে ‘গোন্ধাল’ নামে ওই মারাঠি ছবিটি। সূত্রের খবর, চলতিবারে অস্কারের দৌড়ে থাকা ত্রিশটিরও বেশি ছবির মধ্যে থেকে এই আঞ্চলিক ছবিকে বেছে নিয়েছে ‘ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া’। সেই ৩০টি সিনেমার মধ্যে তালিকায় ছিল- ‘ডুগ ডুগ’, ‘হক’, ‘ভামারদো’, ‘১২০ বাহাদুর’, ‘সিং গীতম’, ‘তেরা মেরা নাতা’, ‘লাড্ডু’, ‘ওহ মাই ডগ’, ‘বালান দ্য বয়’, ‘দেওল ব্যান্ড ২’, ‘তিঘি’, ‘পেড্ডি’, ‘ইরুমুদি’, ‘ডরোথি’, ‘খুন্টা’, ‘গান্ধী টকস’, ‘বাইসন কালামাদান’, ‘শেপ অফ মোমো’, ‘গভর্নর’, ‘২০২০ দিল্লি’, ‘ইক্কিস’, ‘প্রবাস’, ‘মন আতলে মানাতলে’, ‘অবসেস’, ‘এগওয়া’, ‘আং’ এবং ‘হনুমান অংশ’-এর মতো ছবিগুলি। কিন্তু সব সিনেমাকে অস্কার দৌড়ে পিছনে ফেলে দিয়েছে ‘গোন্ধাল’।
কোন অঙ্কে এই সিনেমাকে ভারতের ‘অফিশিয়াল এন্ট্রি’ হিসেবে ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এ পাঠানো হল? ‘ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া’র অন্যতম জুরি সদস্য ফিরদৌসুল হাসান জানিয়েছেন, “প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্যান্য সব সিনেমার থেকে ‘গোন্ধাল’ প্রত্যেকটি দিক থেকে অনন্য।…”

কারণ ‘গোন্ধাল’ সিনেমাটিতে বিশেষ কারণে মাটির গন্ধ খুঁজে পেয়েছেন সংশ্লিষ্ট বোর্ডের জুড়ি সদস্যরা। গল্পটা কীরকম? জানা গিয়েছে, এই ছবিটি মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার। কোন অঙ্কে এই সিনেমাকে ভারতের ‘অফিশিয়াল এন্ট্রি’ হিসেবে ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এ পাঠানো হল? ‘ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া’র অন্যতম জুরি সদস্য ফিরদৌসুল হাসান জানিয়েছেন, “প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্যান্য সব সিনেমার থেকে ‘গোন্ধাল’ প্রত্যেকটি দিক থেকে অনন্য। এই ছবিতে চমৎকারভাবে ভারতীয় সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। এর চিত্রগ্রহণ এবং গানগুলিও অসাধারণ। তাই সর্বসম্মতিক্রমে জুরি সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন যে, অ্যাকাডেমি পুরস্কারের জন্য ‘গোন্ধাল’ই ভারতের প্রতিনিধিত্ব করবে।” সূত্রের খবর, শেষ তিনে উঠে এসেছিল ধর্মেন্দ্রর অন্তিম সিনেমা ‘ইক্কিস’ এবং নাগাল্যান্ডের ‘আং’ ছবি দুটি। তবে শেষমুহূর্তে বাজি জেতে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কে সেই মহামানব? ‘গুমনামি সুভাষে’র খোঁজে অশোক ট্যান্ডন
-
প্রাতঃরাশ করেও এগারোটা বাজতেই পেটে ছুঁচোর দৌড়! ‘হেলদি’ খাবারেই লুকিয়ে ভুল?
-
মুম্বই ছেড়ে কেকেআরে রোহিত! জল্পনার মুখে এবার মুখ খুললেন ‘হিটম্যান’
-
‘মোদিজির নেতৃত্বে বিশ্বগুরু হবে ভারত’, প্রধানমন্ত্রীকে ‘হৃদ মাঝারে’ রাখতে চান কৌস্তভ
-
সুর কানে গেলেই তৈরি সরগম! ১ মিনিটে ২০ কর্ড চিনে গিনেস রেকর্ড মধ্যমগ্রামের যশমিতার