Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Deepika Ranveer

দ্বিতীয় সন্তান আসতে আর ক’দিন! শ্বশুর-শাশুড়ি, রণবীরকে নিয়ে সিদ্ধিবিনায়কে পুজো দীপিকার

দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিনক্ষণ এগিয়ে এসেছে। হাসপাতালে ভর্তি হওয়ার আগে রণবীরের সঙ্গে সিদ্ধিবিনায়ক ছুটলেন দীপিকা পাড়ুকোন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৯:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৯:০২

options
link
দ্বিতীয় সন্তান আসতে আর ক’দিন! শ্বশুর-শাশুড়ি, রণবীরকে নিয়ে সিদ্ধিবিনায়কে পুজো দীপিকার zoom
হাসপাতালে ভর্তি হওয়ার আগে রণবীরের সঙ্গে সিদ্ধিবিনায়ক ছুটলেন দীপিকা পাড়ুকোন!
Advertisement

লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে বিরতি নিয়ে আপাতত চুটিয়ে দ্বিতীয় গর্ভাবস্থা উপভোগ করছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। মাসখানেক আগেই অ্যাটলির মেগাবাজেট ছবি ‘রাকা’র শুটিং শেষ করেছেন। এবার দ্বিতীয় সন্তান আসার প্রাক্কালে পুরোদস্তুর পারিবারিক সময় কাটাচ্ছেন অভিনেত্রী। হাতে আর মাত্র ক’দিন। চলতি সেপ্টেম্বর মাসের অন্তিম লগ্নেই রণবীর সিং, দীপিকা পাড়ুকোনের সংসারে দ্বিতীয় খুদে সদস্য ভূমিষ্ঠ হওয়ার কথা। তার প্রাক্কালেই শুক্রবার সিদ্ধিবিনায়কে গিয়ে পুজো দিলেন তারকাদম্পতি।

গণপতি উৎসবের আবহে মায়ানগরীজুড়ে এখন আলোর রোশনাই। এমন দিনে আর ঘরে মন থাকে? দীপিকার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। স্বামী রণবীর সিং (Ranveer Singh) এবং শ্বশুর-শাশুড়িকে নিয়ে বেরিয়ে পড়েছেন গণপতি দর্শনে। তবে অভিনেত্রী ভিড়ের ঠেলায় প্যান্ডেল হপিংয়ে না গেলেও বৃহস্পতিবারই লালবাগচা রাজার দর্শন সেরে এসেছেন রণবীর সিং। আর পরেরদিনই স্ত্রী দীপিকাকে নিয়ে ছুটে গেলেন সিদ্ধিবিনায়কে। বলিউডের সুপারস্টার দম্পতিকে দেখে মন্দির চত্বরে এদিন ভিড় উপচে পড়েছিল। সেখান থেকেই ফাঁস হওয়া কিছু ছবি-ভিডিওতে দেখা গেল, শ্বশুর জগজিৎ সিং ভাবনানি, শাশুড়ি অঞ্জু ভাবনানির মধ্যমণি হিসেবে দীপিকাকে। নায়িকার পরনে কমলা রঙের প্রিন্টেড কুর্তা আর বেগুনি রঙের পালাজো। পোশাকের আড়াল থেকে উঁকি দিচ্ছে বেবি বাম্প। আর স্ত্রীর পোশাকের সঙ্গে রংমিলান্তি বেগুনি পাঞ্জাবিতে দেখা গেল রণবীর সিংকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Deepika Padukone visits Siddhivinayak with Ranveer Singh and family
সিদ্ধিবিনায়কে পুজো দীপিকা পাড়ুকোনের

মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেই নিষ্ঠা সহকারে সিদ্ধিবিনায়কের পুজো দিলেন রণবীর-দীপিকা। গলায় আশীবার্দী উত্তরীয়। একমনে ঈশ্বরের প্রার্থনায় রত তারকাদম্পতি। আর মন্দির থেকে এহেন ফ্রেম ফাঁস হতেই ফিসফাস, দিন কয়েক বাদেই হাসপাতালে ভর্তি হবেন দীপিকা পাড়ুকোন। কারণ দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিনক্ষণ এগিয়ে এসেছে। তার প্রাক্কালে সিদ্ধি বিনায়কের আশীর্বাদ নিলেন তারকাদম্পতি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Filmfare (@filmfare)

২০২৪ সালে গণপতি উৎসবের আবহে প্রথমবার মাতৃত্বের ইনিংস শুরু করেছিলেন দীপিকা পাড়ুকোন। বছর দুয়েক বাদে আবারও অন্তঃসত্ত্বা অভিনেত্রী। সম্প্রতি মেয়ে দুয়ার জন্মদিনে ম্যাটারনিটি ফটোশুটের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছিলেন ‘মস্তানি’। স্বামী-সন্তানের সঙ্গে সেসব সাদাকালো ফ্রেমে দীপিকার মাতৃত্বকালীন লাবণ্য যেন ঠিকরে বেরচ্ছিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.