Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Katrina Kaif

মাতৃত্বের পর ক্যাটরিনাকে ‘বডি শেমিং’, ‘জবাবদিহির দরকার নেই’, গর্জে উঠলেন টেলিপর্দার ‘পাবর্তী’

Sonarika Bhadoria: মা হওয়ার পর শরীরী গড়ন নিয়ে কটাক্ষের শিকার ক্যাটরিনা কাইফ। উঠতে-বসতে শুনতে হচ্ছে খোঁটা! এমতাবস্থায় নিন্দুকদের উদ্দেশে কী বললেন সোনারিকা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৭:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৭:২৫

options
link
মাতৃত্বের পর ক্যাটরিনাকে ‘বডি শেমিং’, ‘জবাবদিহির দরকার নেই’, গর্জে উঠলেন টেলিপর্দার ‘পাবর্তী’ zoom
মা হওয়ার পর শরীরী গড়ন নিয়ে কটাক্ষের শিকার ক্যাটরিনা কাইফ। নিন্দুকদের তোপ সোনারিকার।
Advertisement

গ্ল্যামারদুনিয়ার ব্যক্তিত্ব মানেই সর্বক্ষণ পাপারাজ্জি থেকে নেটভুবনের আতশকাচে। পান থেকে চুন খসলেই ট্রোলারদের বন্দুকবাজি! আর নায়িকা হলে তো কথাই নেই। তাঁর শরীরী গড়ন থেকে পোশাকের মাপ-ঝুল সবই চর্চায়। এবার মাতৃত্বকালীন ওজন বৃদ্ধির জন্য নেটভুবনের নীতিপুলিশদের কটাক্ষের শিকার ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। মাসখানেক আগে কুক্কু কোহলির শেষকৃত্যের সময় প্রথম নায়িকার শরীরী গড়ন নিয়ে চর্চা শুরু হয়। তবে গত সোমবার আম্বানিদের গণপতি উৎসবে যোগ দেওয়ার পর থেকে কটাক্ষ, আক্রমণাত্মক বাক্যবাণের বহর যেন আর বেড়েছে। উঠতে-বসতে খোঁটা শুনতে হচ্ছে ক্যাটরিনা কাইফকে।

সম্প্রতি ফটোশিকারীদের লেন্সে অভিনেত্রীর যে শরীরী গড়ন ধরা পড়েছে, তা নিয়ে সোশাল পাড়ায় ‘খাপ পঞ্চায়েত’ বসানোর জোগাড় নিন্দুকদের! মা হওয়ার পর ওজন বৃদ্ধি হওয়ার ঘটনা অস্বাভাবিক নয়।

পঁচিশ সালের নভেম্বর মাসে মা-বাবা হিসেবে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। তারকাদম্পতির সংসার আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে পুত্রসন্তান। ভিকি বর্তমানে অমর কৌশিকের ‘মহাবতার’ সিনেমার শুটে ব্যস্ত থাকলেও ক্যাটরিনা আপাতত চুটিয়ে মাতৃত্ব উপভোগ করছেন। তবে সম্প্রতি ফটোশিকারীদের লেন্সে অভিনেত্রীর যে শরীরী গড়ন ধরা পড়েছে, তা নিয়ে সোশাল পাড়ায় ‘খাপ পঞ্চায়েত’ বসানোর জোগাড় নিন্দুকদের! মা হওয়ার পর ওজন বৃদ্ধি হওয়ার ঘটনা অস্বাভাবিক নয়। আর পাঁচজন মহিলাকেও এহেন শারীরীক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু সেলেব বলে ছাড় পাননি ক্যাটরিনা কাইফ। অভিনেত্রীর ভিডিও ভাইরাল হতেই একাংশের কটাক্ষ, ‘মা হওয়ার পর চেহারার কী হাল! এত্ত মোটা হলেন কীভাবে?’ কারও বা কটুক্তি, ‘মা হওয়ার পর তো ফুলে ঢোল হয়ে গিয়েছেন।’ কেউ বা ক্যাটরিনার অতীতের ছিপছিপে গড়নের তুলনা টেনে সমালোচনা শুরু করেছেন। এহেন নানা কটাক্ষবাণ ধেয়ে আসতেই ভিকিপত্নীর হয়ে নিন্দুকদের যোগ্য জবাব ছুড়তে মাঠে নেমেছেন আরেক অভিনেত্রী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Sonarika Bhadoria Defends Katrina Kaif Over Postpartum Scrutiny
মাতৃত্বের পর ক্যাটরিনার ‘বডি শেমিং’

“একজন নারী তাঁর শরীরে একটি প্রাণ ধারণ করেছে, জন্ম দিয়েছে। তাই সন্তান জন্মের পর তাঁকে দেখতে কেমন লাগছে? সেটা কারও কাছে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই।”

মা হওয়ার পর থেকে ক্যাটরিনা নিজেকে লোকচক্ষুর আড়ালেই রাখেন। তবে সম্প্রতি আম্বানিদের গণেশ পুজোয় অভিনেত্রীর স্থূলকায় গড়ন ফটোশিকারিদের লেন্সবন্দি হয়। যে ক্যামেরাবন্দি মুহূর্ত ছড়িয়ে পড়তেই ‘বডি শেমিং’য়ের শিকার নায়িকা। কটাক্ষ, সমালোচনার ঝড়়ে এবার ভিকিপত্নীর হয়ে মাঠে নামলেন টেলিপর্দার ‘পাবর্তী’ সোনারিকা ভাদোরিয়া (Sonarika Bhadoria)। তাঁর মন্তব্য, “এহেন পরিস্থিতির মধ্য দিয়ে শুধু ক্যাটরিনাকে নয় বরং সদ্য মাতৃত্বের ইনিংস শুরু করা সব নারীদেরই যেতে হয়। তাঁদের শারীরিক গড়ন নিয়েও বিচার করা হয়। একজন নারী তাঁর শরীরে একটি প্রাণ ধারণ করেছে, জন্ম দিয়েছে। তাই সন্তান জন্মের পর তাঁকে দেখতে কেমন লাগছে? সেটা কারও কাছে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই।”

সদ্য মাতৃত্বের ইনিংসে পা দেওয়া মহিলাদের চেহারা নিয়ে কথা বলা আগে সংবেদনশীল হওয়া দরকার বলেও জানান সোনারিক ভাদোরিয়া। ক্যাটরিনার উদ্দেশে টেলিপর্দার ‘পাবর্তী’র মন্তব্য, “তুমি এমন এক অধ্যায়ের প্রমাণ বহন করছ, যার মূল্য তুমি ছাড়া কেউ বুঝবে না। তাই প্রসব-পরবর্তী শারীরিক গড়ন নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। এটা তোমার গল্প, তোমার শক্তি। মাতৃত্ব তোমার শরীরে চিহ্ন রেখেছে বলে তোমার সৌন্দর্য কমে যায়নি।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonarika Bhadoria (@bsonarika)

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.