Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Barbeque Party

বারবিকিউয়ের আগুনে সিটংয়ে দগ্ধ নববধূ, কোন কোন বিষয়ে সতর্ক না হলে বিপদ?

এখন বেড়াতে যাওয়ার একটি মূল আকর্ষণই যেন বারবিকিউ পার্টি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৯:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৯:৪৬

options
link
বারবিকিউয়ের আগুনে সিটংয়ে দগ্ধ নববধূ, কোন কোন বিষয়ে সতর্ক না হলে বিপদ? zoom
ছবি: সংগৃহীত
Advertisement

এখন বেড়াতে যাওয়ার একটি মূল আকর্ষণই যেন বারবিকিউ পার্টি। কোথাও পরিবার কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে বেড়াতে গিয়ে বারবিকিউ পার্টি করেন কমবেশি প্রায় সকলেই। তবে সেই আনন্দই যে নিমেষে বিপদ ডেকে আনতে তা বুঝতে পারেননি সিটংয়ে মধুচন্দ্রিমায় যাওয়া নবদম্পতি। বারবিকিউয়ের আগুন দগ্ধ নববধূর শরীর। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। এই পরিস্থিতিতে বেড়াতে গিয়ে বারবিকিউ পার্টি করার আগে জেনে নিন কোন কোন বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন।

  • কোনও বদ্ধ জায়গায় বারবিকিউ করবেন না। যেকোনও দাহ্য পদার্থ কিংবা ভেজা জায়গা থেকে কমপক্ষে ১০ ফুট দূরে রাখুন।
  • যে জায়গায় বারবিকিউ পার্টি করছেন, সেখানে অগ্নিনির্বাপণ যন্ত্র কার্যকর কিনা, সেদিকে খেয়াল রাখুন।
  • বারবিকিউয়ের সময় গ্যাসের পাইপ অক্ষত রয়েছে কিনা তা অবশ্যই পরীক্ষা করে নিন।

Barbque1

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
  • কোনওভাবেই যাতে বারবিকিউয়ের সময় গ্রিল না উলটে যায়, সেদিকে খেয়াল রাখুন।
  • আগুন থেকে যাতে গুরুতর দুর্ঘটনা না ঘটে সেক্ষেত্রে পেট্রল, কেরোসিন এবং অন্য কোনও দাহ্য তরল ব্যবহার করবেন না। তাতে বিপদ হতে পারেন।
  • বারবিকিউ পার্টিতে যোগের সময় পোশাক নির্বাচনে সতর্ক হোন। ঢিলেঢালা সুতির পোশাক পরাই ভালো। তাতে আগুনে বিপদের আশঙ্কা কম।
  • জ্বলন্ত গ্রিল থেকে শিশু এবং পোষ্যের বিপদের আশঙ্কা সবচেয়ে বেশি। তারা আচমকা ছুঁয়ে ফেললে ছ্যাঁকা লাগতে পারে। তাই অবশ্যই জ্বলন্ত গ্রিল ফাঁকা জায়গায় ফেলে রাখবেন না।

এই সতর্কতাগুলি অবশ্যই অবলম্বন করুন। নইলে বিপদ হতে পারে। বেড়ানোর আনন্দ নিমেষে হতে পারে মাটি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.