Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
BJP MLA

‘টাকা চাইলেই কানের গোড়ায় থাবড়ে দেবেন’, ‘তোলাবাজ’দের কড়া শাস্তির নিদান বিজেপি বিধায়কের

বৃহস্পতিবার রাতে মেমারির বামুনপাড়া মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আশীর্বাদের প্রদীপ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখান থেকে তোলাবাজদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক।

সৌরভ মাজি
সৌরভ মাজি

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৭:১৫

link
সৌরভ মাজি
সৌরভ মাজি

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৭:১৫

options
link
‘টাকা চাইলেই কানের গোড়ায় থাবড়ে দেবেন’, ‘তোলাবাজ’দের কড়া শাস্তির নিদান বিজেপি বিধায়কের zoom
মেমারির বামুনপাড়া মোড়ে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন বিজেপি বিধায়ক। নিজস্ব ছবি।
Advertisement

ছাব্বিশের নির্বাচনে জয়ের পরে রাজ্যজুড়ে তোলাবাজি বন্ধ করতে একাধিক পদক্ষেপ নিয়েছে বিজেপি নেতৃত্ব। দলের শীর্ষ নেতৃত্বের মুখে শোনা গিয়েছে পুরোপুরি তোলাবাজি বন্ধের বার্তা। আর এবার সেই নিয়েই চরম নিদান দিলেন পূর্ব বর্ধমানের মেমারির বিজেপি বিধায়ক মানব গুহ। তাঁর নাম করে কেউ তোলাবাজি করতে এলে প্রথমেই কানের গোড়ায় থাবড়ানোর বার্তা দেন তিনি। তাঁর কথায়, “বিধায়কের নাম করে যদি কেউ এসে বলে, টাকা দিতে হবে, আগে কানের গোড়ায় একটা থাবড়ে দেবেন। তারপর বলবেন, বিধায়ককে ডেকে নিয়ে আয়।” তোলাবাজি করতে এলে বেঁধে রাখার নিদানও দেন বিধায়ক।

বৃহস্পতিবার রাতে মেমারির বামুনপাড়া মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আশীর্বাদের প্রদীপ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মেমারির বিজেপি বিধায়ক মানব গুহ। সেই অনুষ্ঠানে বিধায়ক জানান, ৩৪ বছরে সিপিএমের নেতারা ও ১৫ বছরে তৃণমূলের নেতারা রাজা হয়ে বসেছিল। চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি সকলেই রাজা ছিলেন। এই সিস্টেমগুলি ভাঙতে হবে। কাউকে তোলাবাজি করার সুযোগ যাতে না দেওয়া হয় সেই বার্তা দেন বিধায়ক। কেউ বিধায়কের নাম করে তোলাবাজি করলে প্রথমে কানের গোড়ায় থাবড়ানোর পর বেঁধে রাখার নির্দেশ দেন বিধায়ক। তারপর তাঁকে ফোন করতে বলেন। বিধায়ক মানব গুহর কথায়, “মেমারি শহরকে পরিষ্কার রাখতে চাই। আমি দেখতে চাই লোকটা কে?”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যদিও তোলাবাজির জন্য অনেক ক্ষেত্রে দোকানদারদের দায়ী করেন বিধায়ক। নেতাদের টাকা দিয়ে অনেক দোকানদারই নিজেদের কাজ করিয়ে নিতে চান। এবিষয়ে দোকানদারদের বিধায়কের পরামর্শ, “পুরসভায় গেলে খুব একটা টাকা লাগে না পারমিশন নিতে। যতটা কম খরচে সেখান থেকে পারমিশন পাবেন তার ১০০ গুণ বেশি টাকা নেতাদের দিতে হবে।” তাই এই নেতাদের টাকা না দিয়ে কোনও কাজ করাতে সরাসরি পুরসভায় যাওয়ার পরামর্শ দেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.