Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Narendra Modi Wax Statue

ধুতি-পাঞ্জাবিতে ‘বাঙালিবাবু’ মোদি, প্রধানমন্ত্রীর মোমের মূর্তি বানিয়ে তাক লাগালেন সুশান্ত

হুবহু একরকম, এক ঝলক দেখলে মনে হবে জীবন্ত। তবে খানিক পরে সম্বিত ফেরে। নিখুঁত মুখের গড়ন, মাথার চুল থেকে চশমাও।

শেখর চন্দ্র
শেখর চন্দ্র

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৭:২৯

link
শেখর চন্দ্র
শেখর চন্দ্র

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৭:২৯

options
link
ধুতি-পাঞ্জাবিতে ‘বাঙালিবাবু’ মোদি, প্রধানমন্ত্রীর মোমের মূর্তি বানিয়ে তাক লাগালেন সুশান্ত zoom
মোদির মোমের মূর্তি। নিজস্ব চিত্র
Advertisement

হুবহু একরকম, এক ঝলক দেখলে মনে হবে জীবন্ত। তবে খানিক পরে সম্বিত ফেরে। নিখুঁত মুখের গড়ন, মাথার চুল থেকে চশমাও। মোমের মূর্তির মধ্যে অভাবে কেবল যেন প্রাণ প্রতিষ্ঠার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৭তম জন্মদিন ছিল গতকাল, বৃহস্পতিবার। দেশজুড়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন হয়েছে ধুমধাম করে। সেই জন্মদিন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর মোমের মূর্তি বানালেন আসানসোলের ভাস্কর শিল্পী সুশান্ত রায়।

মোমের মূর্তি তৈরি করে বেশ কয়েক দশক ধরেই সমাদৃত আসানসোলের বাসিন্দা শিল্পী সুশান্ত রায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, চলচ্চিত্র অভিনেতা অমিতাভ বচ্চনের মোমের মূর্তি তৈরি করেছেন। সম্প্রতি কিংবদন্তী ফুটবলার লিওলেন মেসির মোমের মূর্তিও তৈরি করেছেন শিল্পী। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মূর্তি (Narendra Modi Wax Statue) বানালেন শিল্পী। এর আগেও মোদির মূর্তি বানিয়েছেন সুশান্ত রায়। ওই মূর্তি আসানসোলে তাঁর নিজস্ব মিউজিয়ামে শোভাও পাচ্ছে। কিন্তু এবারের মূর্তি অন্যরকম। জড়িয়ে আছে বাঙালিয়ানা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Artist Sushanta Roy unveils a lifelike wax statue of PM Narendra Modi
শিল্পের সঙ্গে শিল্পী। নিজস্ব চিত্র

তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে রাজ্যে প্রথমবারের জন্য ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। ফল ঘোষণার পরেই ধুতি-পাঞ্জাবি পোশাকে বাঙালিবাবু সেজে দিল্লির বিজেপির সদর দপ্তরে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপিকে সমর্থন করার জন্য বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীর সেই বাঙালি চেহারাকেই তিনি নিখুঁতভাবে মূর্তিতে ফুটিয়ে তোলা হয়েছে। ​প্রধানমন্ত্রীর দীর্ঘ প্রশাসনিক জীবনের রূপরেখাকে শ্রদ্ধা জানিয়ে তৈরি এই শিল্পকর্মটি দেখতে হুবহু নরেন্দ্র মোদির মতোই। দূর থেকে দেখা একঝলক স্মৃতি, বেশ কিছু ছবি ও শারীরিক পরিমাপের নিখুঁত আন্দাজ কাজে লাগিয়ে দীর্ঘ দুই মাসের অক্লান্ত পরিশ্রমে এটি তৈরি করেছেন সুশান্তবাবু। মূর্তির দাড়ি ও মাথার প্রতিটি চুল বসানো হয়েছে অত্যন্ত সূক্ষ্ম কারুকাজে। সঙ্গে পরানো হয়েছে বাঙালির প্রিয় ঐতিহ্যবাহী ধুতি-পাঞ্জাবি।

ইচ্ছে ছিল জন্মদিনে প্রধানমন্ত্রীর হাতেই সরাসরি তুলে দেবেন নিজের হাতে গড়া ভালোবাসার উপহার। কিন্তু সরকারি প্রোটোকল ও কড়া নিরাপত্তা বেষ্টনীর কারণে সেই সুবর্ণ সুযোগ মেলেনি। তবে থেমে থাকেনি আসানসোলের প্রখ্যাত ভাস্কর সুশান্ত রায়ের শিল্পভাবনা। নিজের তৈরি অবিকল ‘জীবন্ত’ নরেন্দ্র মোদির মোমের মূর্তিটি নিয়ে আসানসোল থেকে সুদূর কলকাতা পৌঁছে যান শিল্পী। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে ও সুনির্দিষ্ট তত্ত্বাবধানে ওই মূর্তি উন্মোচিতও হয়েছে। মূর্তিটি কোথায় রাখা হবে? সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে খবর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.