উপনির্বাচনের লড়াই নিজেদের প্রার্থী সরে দাঁড়ানোর পর সাংবাদিক বৈঠকে প্রকাশ্যে নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের কথা জানিয়েছিলেন। শুক্রবার তিনি জানান, নন্দীগ্রামে লড়বেন না, উপনির্বাচনে তাঁর দল সমর্থন জানাচ্ছে কংগ্রেসকে। এর ঠিক ঘণ্টাখানেকের মধ্যেই গ্রেপ্তার হয়ে গেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান! জানা যাচ্ছে, প্রায় দু’দশকের পুরনো মামলা অর্থাৎ নন্দীগ্রাম আন্দোলনের সময় একটি খুনের ঘটনায় তাঁর নাম জড়িয়েছিল। সেই মামলাতেই শুক্রবার সন্ধ্যায় মিলন প্রধানকে গ্রেপ্তার করা হল।
পুলিশ সূত্রে খবর, ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলনের সময় একটি খুনের মামলায় নাম জড়িয়েছিল তাঁর। প্রায় দু’দশকের পুরনো সেই মামলায় শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হল। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সমর্থনের কথা জানানোর পরই এই গ্রেপ্তারি কি নিছক কাকতালীয়? তা মনে করছেন না অনেকেই।
আরও পড়ুন:
নন্দীগ্রামের উপনির্বাচন নিয়ে শুক্রবার দিনভর টানটান নাটক! কয়েকঘণ্টার মধ্যেই ঘনঘন পট পরিবর্তন। এদিন প্রথমে ঘাসফুল প্রতীক হাতছাড়া হল মমতা বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। নতুন প্রতীক হিসেবে মমতাদের দেওয়া হয় ফুটবল খেলোয়াড়, ঋতব্রতরা পেলেন খাম প্রতীক। এরপরই দুপুরে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন নন্দীগ্রামে মমতা শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে। কথাবার্তা বলার পর হলদিয়া ফিরে মহকুমা শাসকে দপ্তরে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন সঞ্চিতা। বিকেলে কালীঘাটের বাড়ি থেকে সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘আমরা নন্দীগ্রামে লড়ব না, ওখানে কংগ্রেসকে সমর্থন করছি। সিস্টার পার্টি হিসেবে। রাহুলজির সঙ্গে ফোনে কথা হয়েছে। আমরা একসঙ্গে লড়াই করে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করব।”
এরপর সন্ধ্যা নামতেই নন্দীগ্রামে পট পরিবর্তন। গ্রেপ্তার হয়ে গেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। পুলিশ সূত্রে খবর, ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলনের সময় একটি খুনের মামলায় নাম জড়িয়েছিল তাঁর। প্রায় দু’দশকের পুরনো সেই মামলায় শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হল। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সমর্থনের কথা জানানোর পরই এই গ্রেপ্তারি কি নিছক কাকতালীয়? তা মনে করছেন না অনেকেই। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরীর মতে, বিরোধীদের ভয় পেয়েই বিজেপির এহেন কার্যকলাপ। তবে প্রশ্ন থাকছেই, মিলনকে পুলিশের জালে এনে কি আসলে ভোটের লড়াই থেকে সরিয়ে দেওয়া হল? মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পাশাপাশি কি কংগ্রেসও আর উপনির্বাচনে থাকছে না?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সেনাকে বিশেষ সম্মান, প্রথম শ্রেণি, সেকেন্ড এসি, এসি চেয়ার কারে জীবনভর ‘ফ্রি’ সফর, তালিকায় কারা?
-
রং-বেরঙের খড়িমাটিতে সাজেন গজরাজরা, বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে পূজিত হন দেবশিল্পীর বাহন
-
বিমানে আচমকা অ্যাজমা অ্যাটাক! মাটি থেকে হাজার হাজার ফুট উপরের বিপদ এড়ান এই উপায়ে
-
ব্রিকসে না এসে হাত কামড়াচ্ছিলেন! ভুল শুধরে নভেম্বরেই দিল্লি সফর তারেকের?
-
হিন্দু হলে নিজের নামে ‘রাধাকৃষ্ণ’ যোগ রাখতেন শাহরুখ, কেন জানেন?