Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
Nestle

শিশুখাদ্যেও বিষ? এবার নেসলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, নোটিস পাঠাল কেন্দ্র

শিশুখাদ্য মানেই যেন নেসলে। বিখ্যাত কোম্পানির একাধিক প্রোডাক্ট চোখ বন্ধ করে বাচ্চাদের মুখে তুলে দেন বাবা-মায়েরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৭:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৭:৩৩

options
link
শিশুখাদ্যেও বিষ? এবার নেসলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, নোটিস পাঠাল কেন্দ্র zoom
প্রতীকী ছবি।
Advertisement

শিশুখাদ্য মানেই যেন নেসলে। বিখ্যাত কোম্পানির একাধিক প্রোডাক্ট চোখ বন্ধ করে বাচ্চাদের মুখে তুলে দেন বাবা-মায়েরা। কিন্তু সেই খাবারেই ভেজাল! পণ্যের বিজ্ঞাপনে যা প্রকাশ করা হচ্ছে, বাস্তবে সেই মানের পণ্য দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ নেসলের (Nestle) বিরুদ্ধে। ইতিমধ্যেই তাদের নোটিস দেওয়া হয়েছে এফএসএসএআইয়ের তরফে। উল্লেখ্য, অন্যান্য খাবারের তুলনায় বেবিফুডের নিয়মাবলিতে অনেক বেশি কড়াকড়ি থাকে।

মূলত তিনটি বেবিফুড নিয়ে উঠেছে প্রশ্ন। Infant Nutrition, NAN Excella এবং Lactogen-এই তিনটি খাবারের নমুনা পরীক্ষার সময়ে গরমিল ধরা পড়ে। যে পরিমাণ বায়োটিন এই খাবারে রয়েছে বলে দাবি করছে উৎপাদক সংস্থা, নমুনায় তার থেকে কম বায়োটিন মিলেছে। দ্বিতীয়বার পরীক্ষা করা হলেও ফলাফল একই ছিল। Lactogen Pro 1এর প্যাকেটে দাবি করা হয়েছে যে ব্যবহৃত হে প্রোটিন সহজপাচ্য। সেই দাবি সঠিক নয় বলেই জানিয়েছে এফএসএসএআই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কেন্দ্রীয় সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে, নেসলের তৈরি বেবিফুডের বিজ্ঞাপনে কিছু দাবি করা হচ্ছে যা সত্যি নয়। কিন্তু সেই দাবি উপর ভরসা করেই শিশুদের জন্য এসব পণ্য কিনছেন আমজনতা। এই বিষয়গুলি উল্লেখ করেই নোটিস দেওয়া হয়েছে। তবে পণ্যগুলি বিক্রির ক্ষেত্রে এখনও কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। এফএসএসএআইয়ের নোটিস পেয়ে তার জবাবও দিয়েছে নেসলে। জানিয়েছে, খাদ্য সুরক্ষা সংক্রান্ত যাবতীয় নিয়মাবলি মেনে চলে তারা। আগামীদিনেও তা বজায় থাকবে।

উল্লেখ্য, দেশের খাদ্য়পণ্যকে সুরক্ষিত রাখতে জোরকদমে কাজ করছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই)। গত মাসেই ডাবরের মধু, অ্যাপেল সাইডার ভিনিগার, ভার্জিন কোকোনাট অয়েল, তিল তেল, ঘি, নারকেল জল এবং নারকেল দুধের বিক্রি বন্ধ করে দেওয়া হয়। ২০১৮ সালের বিজ্ঞাপন ও দাবি-সংক্রান্ত আইন অনুযায়ী, কম্পাউন্ড ফুডের ক্ষেত্রে কোনও খাদ্যপণ্যকেই ১০০ শতাংশ বিশুদ্ধ বলে দাবি করা যায় না। তা সত্ত্বেও একাধিক পণ্যকে ১০০ শতাংশ বিশুদ্ধ বলে এতদিন প্রচার চালিয়েছে ডাবর। সেকারণেই শাস্তির মুখে পড়ে তাদের পণ্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.