কংগ্রেস টিকিট দেয়নি। এই অবস্থায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমে ইতিহাস গড়লেন বাস কন্ডাক্টরের পুত্র দীপাংশু শোকেন। শনিবার নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গেল ৩০ হাজার ৬১৫টি ভোট পেয়েছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিভিপির ইশু মৌর্য পেয়েছেন ১৬ হাজার ৯১০টি ভোট। এবং কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই (NSUI)-এর বীর ছাত্রথ পেয়েছেন মাত্র ৪,৩১৩ ভোট।
পশ্চিম দিল্লির পিরাগড়ি এলাকার বাসিন্দা দীপাংশু। বাবা একজন বাস কন্ডাক্টর, মা অঙ্গনওয়াড়ি কর্মী। ভগৎ সিং কলেজের স্নাতক দীপাংশুর বাবা ইচ্ছে ছিল ছেলে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিক, কিন্তু দীপাংশু চেয়েছিলেন ছাত্র রাজনীতিতে আসতে। সেইমতো কংগ্রেসের ছাত্র সংগঠনের তরফে তাঁকে প্রার্থী করা হলে মনোনয়ন জমা দেন এই যুবক। তবে শেষ পর্যন্ত দলের আভ্যন্তরীণ কোন্দলের জেরে মনোনয়ন তুলে নিতে বলা হয় তাঁকে। এবং টিকিট দেওয়া হয় বীরকে। নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়ে জয়ী হলেন দীপাংশু। জানা যাচ্ছে, এনএসইউআই-এর পর্যবেক্ষক কানহাইয়া কুমারের সঙ্গে সংঘাতের জেরেই শেষ পর্যন্ত তাঁকে মনোনয়ন তুলে নিতে বাধ্য করা হয়।
আরও পড়ুন:
কংগ্রেসের ছাত্র সংগঠনের তরফে তাঁকে প্রার্থী করা হলে মনোনয়ন জমা দেন এই যুবক। তবে শেষ পর্যন্ত দলের আভ্যন্তরীণ কোন্দলের জেরে মনোনয়ন তুলে নিতে বলা হয় তাঁকে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সহ-সভাপতি পদে বিরাট জয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন দীপাংশু। তিনি বলেন, “জেন জি এখন অনেক বেশি সচেতন। তাঁদের বোকা বানানো যায় না। আমি সৎভাবে কাজ করতেই এসেছি।” পাশাপাশি দিল্লির সত্য নিকেতন দুর্ঘটনার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ”ওই দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে, তাঁরা যতদিন না বিচার পাচ্ছে ততদিন আমি জুতো পরব না।” তাঁর দাবি, “নির্বাচনের এই ফল আমার প্রত্যাশা ছিল। সব কলেজে আমি ভালো সমর্থন পাচ্ছিলাম। যারা রাজনীতিতে নেই, সেই সব পড়ুয়ারা সবাই আমার পাশে ছিল।”
অন্যদিকে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে চার পদের মধ্যে ৩টিতেই জয়ী হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সভাপতি, সচিব এবং যুগ্ম সচিব তিন পদেই জয়ী সংঘের ছাত্র সংগঠন। প্রেসিডেন্ট পদে এবিভিপির যশ দাবাস ২৪ হাজার ৫৭৬ ভোট পেয়ে হারিয়েছেন এনএসইউআইয়ের বিজয় শংকর মীনাকে। সহ-সভাপতি পদে দীপাংশুর পাশাপাশি সচিব পদে জিতেছেন এবিভিপির রিয়া চাওড়ি। এবিভিপির লক্ষরাজ সিং জয়ী হয়েছেন সহ-সচিব পদে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
উচ্চ মাধ্যমিকের খাতা দেখবে যন্ত্র! প্রশ্নফাঁস কাণ্ড থেকে শিক্ষা নিয়ে তৃতীয় সেমিস্টারে নিরাপত্তার কড়াকড়ি
-
পাথর দিয়ে থেঁতলে মাকে ‘হত্যা’, মৃতদেহের উপর ক্রন্দনরতা শিশুকন্যাকে বসাল খুনিরা!
-
সত্যজিতের শুটিং স্পট, আজও নিমতিতা রাজবাড়িতে দুর্গার মুখ উজ্জ্বল করে ‘জলসাঘরে’র ঝাড়লণ্ঠন
-
প্রেমের ফাঁদে ফেলে অবাধ যৌনতা! ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে ব্ল্যাকমেল, শহরে পুলিশের জালে ‘লাস্যময়ী’
-
ফের কলকাতায় তসলিমা! পুজোর আগেই আসছেন ‘শিকল ভাঙার গল্প’ নিয়ে