Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
Rahul Gandhi

‘সব সীমা ছাড়িয়েছে’, দিল্লিতে কিশোরীর ধর্ষণ ও খুনে অমিত শাহকে নিশানা রাহুল-প্রিয়াঙ্কার

রাহুলের দাবি, দিল্লি ক্রমশ মহিলাদের জন্য ভয়ংকর হয়ে দাঁড়াচ্ছে। আবার প্রিয়াঙ্কা বলছেন, দেশে নারী নিরাপত্তা নিয়ে সরকার কোনও দায় নিতেই চাইছে না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৮:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৮:০৩

options
link
‘সব সীমা ছাড়িয়েছে’, দিল্লিতে কিশোরীর ধর্ষণ ও খুনে অমিত শাহকে নিশানা রাহুল-প্রিয়াঙ্কার zoom
ফাইল ছবি।
Advertisement

দিল্লিতে ১৭ বছরের কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সরব হলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। রাজধানীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সোজা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা গান্ধী পরিবারের দুই সদস্যের। রাহুলের দাবি, দিল্লি ক্রমশ মহিলাদের জন্য ভয়ংকর হয়ে দাঁড়াচ্ছে। আবার প্রিয়াঙ্কা বলছেন, দেশে নারী নিরাপত্তা নিয়ে সরকার কোনও দায় নিতেই চাইছে না।

সম্প্রতি রাজধানী দিল্লিতে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে জনা কয়েক নাবালকের বিরুদ্ধেই। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ১৭ বছর বয়সি ওই নাবালিকার পরিচিত ছিল অভিযুক্তরা। মদ্যপ অবস্থায় ছিল সকলেই। প্রথমে এক নাবালক ধর্ষণ করে। পুলিশের ভয় দেখায় নাবালিকা, তারপরই গণধর্ষণ। শেষে ছুরির কোপ মেরে খুন করে দেহটি খেতের মধ্যে ফেলে টেম্পোয় চেপে পালিয়ে যায় অভিযুক্তরা। পরিস্থিতি এতটাই শোচনীয় যে নৃশংস ঘটনাটি কবে ঘটেছে সেটাও নিশ্চিত করা যাচ্ছে না। দিল্লির কুশক রোড এলাকায় জয়পাল রানা নামে এক ব্যক্তির খেত থেকে উদ্ধার হয় নাবালিকার দেহ। ততক্ষণে দেহ খেয়ে ফেলেছে কুকুরে। দেহটির লিঙ্গ নির্ধারণ করাও সম্ভব হয়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ওই নৃশংস ঘটনায় স্বাভাবিকভাবেই দিল্লির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। রাহুল গান্ধী সরাসরি অমিত শাহকে কাঠগড়ায় তুলে বললেন, “খুব দুর্ভাগ্যজনক। দিল্লি আজ আর রাজধানী নেই। এটা রোজকার ভয়ংকর গল্পে পরিণত হচ্ছে। অমিত শাহ দিল্লি তো আপনার নিয়ন্ত্রণাধীন। মহিলাদের নিরাপত্তার বিষয়টি কে দেখবে? নাকি দিল্লি পুলিশের কাজ এখন শুধু সাধারণ নাগরিকদের ভয় দেখানো?” রাহুলের সাফ কথা শুধু এই অপরাধীদের গ্রেপ্তার করাটাই যথেষ্ট নয়। যারা এই ধরনের ঘটনার জন্য দায়ী তাঁদেরও দায় নিতে হবে।”

প্রিয়াঙ্কা গান্ধীও একই সুরে সমালোচনা করেছেন কেন্দ্রের। প্রিয়াঙ্কা বলছেন, “দিল্লিতে ১৭ বছরের কিশোরীর সঙ্গে যা হয়েছে, সেটা নৃশংসতার সব সীমা ছাড়িয়ে গিয়েছে। এই দেশে কেউই নারী সুরক্ষার দায়িত্ব নিতে নারাজ। শুধুই মহিলাদের উন্নয়নের ফাঁকা আওয়াজ দিচ্ছে সবাই। হাজার হাজার মহিলা রোজ হিংসার শিকার। সমাজ বা সরকার কেউই দায়িত্ব নিচ্ছে না।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.