প্রশ্নফাঁস, নিট বিক্ষোভ, ককরোচ জনতা পার্টির আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এত কিছুর পরও পড়ুয়াদের মন সেই বিজেপিতেই। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নির্বাচনে চার পদের মধ্যে ৩টিতেই জয়ী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সভাপতি, সচিব এবং যুগ্ম সচিব তিন পদেই জয়ী সংঘের ছাত্র সংগঠন। একমাত্র সহ-সভাপতির পদটি হাতছাড়া হয়েছে তাঁদের। তবে ওই পদেও কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই জিততে পারেনি। ওই পদটি গিয়েছে নির্দল প্রার্থীর হাতে।
প্রেসিডেন্ট পদে এবিভিপির যশ দাবাস ২৪ হাজার ৫৭৬ ভোট পেয়ে হারিয়েছেন এনএসইউআইয়ের বিজয় শংকর মীনাকে। মীনা পেয়েছেন ২২ হাজার ৫২৩ ভোট। সহ সভাপতি পদে জিতেছেন নির্দল প্রার্থী দীপাংশু শোকিন। এই প্রথম দিল্লি বিশ্ববিদ্যালয়ে কোনও নির্দল প্রার্থী গুরুত্বপূর্ণ পদগুলির একটিতে জিতলেন। সচিব পদে জিতলেন এবিভিপির রিয়া চাওড়ি। এনএসইউআইয়ের নম্রতা চৌধুরীকে ৬ হাজারের বেশি ভোটে হারিয়েছেন তিনি।
আরও পড়ুন:
গত কয়েক বছর ধরে দিল্লি বিশ্ববিদ্যালয়ে দাপট দেখিয়ে এসেছে এবিভিপি। গত বছরও এই চার গুরুত্বপূর্ণ পদের তিনটিতে জিতেছেন এবিভিপি প্রার্থীরা। বস্তুত গত ৩ বছর ধরেই এই পদগুলি এবিভিপির দখলে। তবে এবার দিল্লির ছাত্র আন্দোলন, জেন জি বিক্ষোভের আবহে আগের চেয়ে কঠিন লড়াই হতে পারে বলে ধারণা ছিল রাজনৈতিক মহলের। লড়াই আগের চেয়ে কঠিন হল বটে তবে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব এবং তৃতীয় পক্ষের উদয়ে হার মানতে হল কংগ্রেসের ছাত্র সংগঠনকে।
এই দিল্লি বিশ্ববিদ্যালয় এক সময় কংগ্রেসের গড় হিসাবে পরিচিত ছিল। কিন্তু গত কয়েক বছরে সেটা বদলে গিয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়কে কার্যত দুর্গ বানিয়ে ফেলেছে এবিভিপি। দিল্লি বিশ্ববিদ্যালয়ে দেশের সব প্রান্তের পড়ুয়ারা আসেন। তাছাড়া রাহুল গান্ধী এই মুহূর্তে ছাত্র সমাজকে নিজের ভোটব্যাঙ্ক বানানোর মরিয়া চেষ্টা করছেন। বিভিন্ন রাজ্যে গিয়ে ছাত্রো কি গুঞ্জ অনুষ্ঠান করছেন। এর মধ্যে দিল্লি বিশ্ববিদ্যালয়ে কংগ্রেসের ছাত্র সংগঠনের হার রাহুলের জন্য প্রেস্টিজ ফাইটে হার হিসাবে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কালিম্পংয়ে বসে চিকেনস নেকের তথ্য পাচার! পুলিশের জালে আফগান যুবক, বড় নির্দেশ পুলিশের
-
৩০০ কোটি পেরিয়ে বেনজির সাফল্য, দেখা করে টিম ‘হনুমান অংশ’কে শুভেচ্ছা দেবেন্দ্র ফড়নবিশের
-
‘সব সীমা ছাড়িয়েছে’, দিল্লিতে কিশোরীর ধর্ষণ ও খুনে অমিত শাহকে নিশানা রাহুল-প্রিয়াঙ্কার
-
আইফোন হাতাতে খুন স্কুলপড়ুয়া! জঙ্গলে উদ্ধার দেহ, নৃশংস ঘটনা বাংলাদেশে
-
টিটাগড়ে আলুর গোডাউনে বোমাবাজি! ‘যে কোনও সময় প্রাণ যেতে পারে’, দুষ্কৃতী তাণ্ডবে সিঁটিয়ে ব্যবসায়ীরা