Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
West Bengal SIR

ট্রাইব্যুনালে এখনও ঝুলে ৩৭ লক্ষের বেশি আবেদন! কত নাম অন্তর্ভুক্তি? সুপ্রিম কোর্টে স্পষ্ট হিসাব দিল না কমিশন

নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে যে হলফনামা জমা দিয়েছে, তাতে দেখা যাচ্ছে এসআইআর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৩৮,২০,৬৮৩টি আপিল দায়ের হয়েছে। এর মধ্যে এখনও পর্যন্ত ১,০২,২৩১টি আপিল নিষ্পত্তি হয়েছে। ৩৭,১৮,৪৫২টি বিচারাধীন রয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৬:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৬:২১

options
link
ট্রাইব্যুনালে এখনও ঝুলে ৩৭ লক্ষের বেশি আবেদন! কত নাম অন্তর্ভুক্তি? সুপ্রিম কোর্টে স্পষ্ট হিসাব দিল না কমিশন zoom
ফাইল ছবি।
Advertisement

ছাব্বিশের নির্বাচন মিটেছে। নন্দীগ্রাম ও রেজিনগরে দুই আসনে ৬ অক্টোবর উপনির্বাচন। পুজোর পর কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচন। বছর ঘুরলেই রাজ্যের বাকি পুরসভাগুলিতেও নির্বাচন! এই আবহে বঙ্গের এসআইআর নিয়ে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে যে হলফনামা জমা দিয়েছে, তাতে দেখা যাচ্ছে এসআইআর (West Bengal SIR)-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৩৮,২০,৬৮৩টি আপিল দায়ের হয়েছে। এর মধ্যে এখনও পর্যন্ত ১,০২,২৩১টি আপিল নিষ্পত্তি হয়েছে। ৩৭,১৮,৪৫২টি বিচারাধীন রয়েছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন উঠেছে। কারণ নাম বাদ যাওয়ার বিরুদ্ধে করা আপিল এবং নতুন নাম অন্তর্ভুক্তির বিরোধিতা করে করা আপিলের পৃথক হিসাব দেওয়া হয়নি।

সুপ্রিম কোর্টের সামনে মূল প্রশ্নগুলির অন্যতম ছিল- এসআইআর-এর মাধ্যমে যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের কতজন ফের নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছেন। অন্যদিকে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে কতগুলি আপত্তি বা আপিল রয়েছে। কিন্তু কমিশনের হলফনামায় মোট আপিলের সংখ্যা দেওয়া হলেও এই দুই ধরনের আপিলের আলাদা ব্রেক-আপ নেই। ফলে বিচারাধীন মামলাগুলির প্রকৃতি এবং কোন ধরনের আবেদনকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন, তা নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া কঠিন হচ্ছে। কমিশনের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১৭ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে ২০২৬ সালের ৭ আগস্ট পর্যন্ত ৩৪.১৩ লক্ষ ফর্ম-৬ আবেদন জমা পড়েছে। ফর্ম-৬ মূলত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ব্যবহৃত হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী ট্রাইব্যুনালে ঝুলে থাকা নামগুলির দ্রুত নিষ্পত্তি চেয়ে আবেদন করেছেন। প্রয়োজনে অতিরিক্ত টাইব্যুনাল গঠনেরও দাবি করেছেন তিনি। সেই মামলাতে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও ভি মোহননের বেঞ্চ কমিশনকে জানাতে বলেন কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই মোতাবেক হলফনাম দিয়েছে কমিশন। সেই হলফনাম দিলেও তা নিয়ে প্রশ্ন রয়েছে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এসআইআর কালে অ্যানম্যাপড ভোটারদের মামলা নিষ্পত্তি করার জন্য বাংলা, ওড়িশা ও ঝাড়খণ্ডের বিচারকদের নিয়োগ করা হয়। বিচারাধীন থাকার পর প্রায় ২৯ লক্ষ ভোটারদের নাম বাদ পড়ে। তাঁদের আবেদনের জন্য কলকাতা হাই কোর্টের পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল গঠন করে দেয়। ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়। কিন্তু সেখানে ধীর গতিতে কাজ চলছে। কমিশনের পরিসংখ্যানই সেই কথা বলছে। কবে সব নামের নিষ্পত্তি হবে না স্পষ্ট নয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.