ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে ফের তলব করল সিআইডি। সোমবার ভবানীভবনে দুপুর ১২ টায় হাজিরার নির্দেশ বিধায়ককে। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের উপর হামলা ও অস্ত্র আইনেও মামলা রুজু হয়েছিল তাঁর বিরুদ্ধে। আগেও তিনবার বিধায়ককে এই মামলায় তলব করে সিআইডি। কিন্তু একবারও তিনি সে পথ মাড়াননি। শনিবার পরেশরাম দাসকে চতুর্থ সমন পাঠানো হয়েছে।
২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের সময়ে বিরোধীদের উপর হামলা, বোমাবাজির অভিযোগ উঠেছিল। বিরোধীদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল পরেশরামের বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রভাব খাটিয়ে পঞ্চায়েতে নিজেদের পছন্দের সদস্য ও প্রধানকে বসানোরও অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। এরই মধ্যে পরেশরামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আসায় গোটা বিষয়টি নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে সিআইডি। এক মহিলা অভিযোগ করেছিলেন, ২০২৩-এ পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর স্বামীকে পঞ্চায়েত সদস্যের টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৪ লক্ষ টাকা দাবি করেছিলেন পরেশরাম। ওই মহিলার দাবি, টাকা দিয়ে অস্বীকার করায় ওই মহিলাকে বিধায়ক আটকে রেখে নির্যাতন করেছিলেন বলে অভিযোগ।
অভিযোগ, ঘটনার পর পুলিশের কাছে গেলেও তাঁর অভিযোগের ভিত্তিতে কোনও মামলা দায়ের করেনি পুলিশ। ঘটনার প্রায় ৩ বছর পার। রাজ্যে পালাবদলের পর ফের পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। ক্যানিংয়ের এসডিপিও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করে তদন্ত শুরু করে ক্যানিং থানা। এবার গোটা বিষয়টি খতিয়ে দেখতে একের পর এক সিআইডির সমন যায় বিধায়কের কাছে। কিন্তু তিন তিনবার হাজিরা এড়িয়ে আইনজীবী মারফত চিঠি দিয়েছেন তদন্তকারীদের। ২১ সেপ্টেম্বর সিআইডি তলবে সাড়া না দিলে পরেশরাম দাস গ্রেপ্তার হতে পারে? তেমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।
সর্বশেষ খবর
-
টিটাগড়ে আলুর গোডাউনে বোমাবাজি! ‘যে কোনও সময় প্রাণ যেতে পারে’, দুষ্কৃতী তাণ্ডবে সিঁটিয়ে ব্যবসায়ীরা
-
লাফিয়ে বাড়ছে ভ্যালুয়েশন! জেনে নিন ‘তারকা’ শেয়ারদের হাল-হকিকত
-
ফের পুরুলিয়া, গোটা রাত নিখোঁজ, সকালে মিলল দেহ! ‘খুনে’ অভিযুক্ত প্রেমিক ও তার পরিবার
-
‘চিনের হাতে গ্রেপ্তার এজেন্ট, ভেবেছিলাম সব শেষ..’ কেরিয়ারের ভয়ংকর ঘটনা ফাঁস ডোভালের
-
‘ফোন ঘাঁটার জায়গা নয়’, শৌচালয়ে থাকার সময়সীমা বেঁধে জারি বিজ্ঞপ্তি!