Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
Purulia

ফের পুরুলিয়া, গোটা রাত নিখোঁজ, সকালে মিলল দেহ! ‘খুনে’ অভিযুক্ত প্রেমিক ও তার পরিবার

ফাঁকা বাড়ি থেকে উদ্ধার হল এক কিশোরীর দেহ। রহস্যমৃত্যু ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৭:৪৪

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৭:৪৪

options
link
ফের পুরুলিয়া, গোটা রাত নিখোঁজ, সকালে মিলল দেহ! ‘খুনে’ অভিযুক্ত প্রেমিক ও তার পরিবার zoom
প্রতীকী ছবি।
Advertisement

ফাঁকা বাড়ি থেকে উদ্ধার হল এক কিশোরীর দেহ। রহস্যমৃত্যু ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে। দিন কয়েক আগেই প্রেমিকাকে খুন করে বাইকে চাপিয়ে বস্তাবস্তি দেহ ফেলতে গিয়ে গ্রেপ্তার হয়েছিল প্রেমিক। সেই ঘটনায় জোর আলোড়ন ছড়িয়েছে পুরুলিয়ায় (Purulia)। সেই ঘটনার পরেই আজ, শনিবার সকালে এই কিশোরীর দেহ উদ্ধারের ঘটনায় ফের হইচই ছড়িয়েছে। কিশোরীর জ্যেঠুর অভিযোগ, ভাইজিকে ‘খুন’ করা হয়েছে।

এদিন পুরুলিয়া মফস্বল থানা এলাকার একটি ফাঁকা বাড়ি থেকে ওই কিশোরীর দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, গতকাল, শুক্রবার রাত থেকেই মেয়ে নিখোঁজ ছিল। বহু জায়গায় সন্ধান করা হলেও কোনও খোঁজ মেলেনি। মফস্বল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতার গলায় ওড়না পেঁচানো ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এটি খুন নাকি অন্য কিছু? ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই সেই বিষয় পরিষ্কার হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মৃতার পরিবারের দাবি, কিশোরীর সঙ্গে এলাকারই এক নাবালকের প্রেমের সম্পর্ক ছিল। ওই কিশোরের বাড়িতে একসময় কিশোরী টিউশন পড়তেও যেত। কিন্তু পরে ওই বাড়িতে পড়তে যেতে আপত্তি জানিয়েছিল কিশোরী। আর সেই বাড়িতে যায়ওনি সে। কিন্তু কেন কিশোরীকে ওই পরিবারের লোকজন ‘খুন’ করবে? সেই প্রশ্ন উঠেছে। রাতে বাড়ি থেকে কোথায় গিয়েছিল? সেসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিজেদেরই একটি ফাঁকা বাড়িতে কিশোরীর দেহ মিলেছে। কীভাবে সে ওখানে গেল? কিশোরীর মোবাইল ফোনও খতিয়ে দেখা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.