Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
Rohingyas

এনজেপি স্টেশনে গ্রেপ্তার ৪ রোহিঙ্গা, কোন পথে দেশে ঢুকছে অনুপ্রবেশকারীরা?

শুক্রবার রাতে নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনটি পৌঁছতেই আরপিএফ ও এনজেপি জিআরপির যৌথ অভিযানে সাধারণ কামরা থেকে তাঁদের আটক করা হয়।

অভ্রবরণ চট্টোপাধ্যায়
অভ্রবরণ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৮:১৫

link
অভ্রবরণ চট্টোপাধ্যায়
অভ্রবরণ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৮:১৫

options
link
এনজেপি স্টেশনে গ্রেপ্তার ৪ রোহিঙ্গা, কোন পথে দেশে ঢুকছে অনুপ্রবেশকারীরা? zoom
ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার ৪ রোহিঙ্গা। নিজস্ব ছবি।
Advertisement

নিউ জলপাইগুড়ি স্টেশনে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে ৪ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল আরপিএফ। তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে পঞ্জাব যাওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। শুক্রবার রাতে নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনটি পৌঁছতেই আরপিএফ ও এনজেপি জিআরপির যৌথ অভিযানে সাধারণ কামরা থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়। কোন পথে ভারতে ঢুকছে অনুপ্রবেশকারীরা? সেই প্রশ্নই খুঁজছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, শুক্রবার রাতে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার পর সাধারণ কামরায় তল্লাশি শুরু হয়। তল্লাশির সময় সন্দেহের বসে ৪ জনকে আটক করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদের একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এরপর চারজনকে আরপিএফ পোস্টে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তী সময়ে তাঁদের এনজেপি জিআরপির হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তদন্ত শুরু হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ধৃতদের বয়স ১৭ থেকে ২৬ বছরের মধ্যে। সূত্রের খবর, তাঁদের কাছ থেকে মায়ানমারের ঠিকানা পাওয়া গিয়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা বাংলাদেশে বসবাস করছিলেন। পরে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর অসম থেকে ট্রেনে চেপে পঞ্জাব যাওয়ার চেষ্টা করছিলেন তাঁরা। কী কারণে তাঁরা পঞ্জাব যাওয়ার চেষ্টা করছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। পঞ্জাব পৌঁছনোর আগেই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছে থাকা নথিপত্র ও পরিচয় সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা মনে করছে, বাংলাদেশ থেকে অসম হয়ে এভাবেই ভারতে প্রবেশ করছেন অনুপ্রবেশকারীরা।

কীভাবে তাঁরা ভারতে প্রবেশ করল, সীমান্ত পারাপারে তাঁদের কে বা কারা সাহায্য করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁরা কেন পঞ্জাবে যাওয়ার চেষ্টা করছিলেন তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের সঙ্গে কোনও পাচারচক্র বা অন্য কোনও সংগঠিত অপরাধ চক্রের যোগ রয়েছে কি না, তা তদন্ত করে দেখছেন এনজেপি জিআরপি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.