Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
Su-57 Fighter Jet

প্রতিরক্ষায় ‘আত্মনির্ভর’ ভারত, এবার দেশের মাটিতেই তৈরি হবে সুখোই যুদ্ধবিমান

রাশিয়ার সুখোই ডিজাইন ব্যুরোর সু-৫৭ যুদ্ধবিমান আকাশ, স্থল ও সমুদ্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা রাখে। প্রতিকূল আবহাওয়া ও ইলেকট্রনিক যুদ্ধের পরিস্থিতিতেও দিন-রাত সর্বক্ষণ যুদ্ধ করার ক্ষমতা রাখে এই বিমান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৯:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৯:১৮

options
link
প্রতিরক্ষায় ‘আত্মনির্ভর’ ভারত, এবার দেশের মাটিতেই তৈরি হবে সুখোই যুদ্ধবিমান zoom
ভারতের মাটিতেই এসইউ-৫৭ যুদ্ধবিমান তৈরির করতে আগ্রহী হ্যাল। ছবি: সংগৃহীত।
Advertisement

এবার ভারতেই তৈরি হবে পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক এসইউ-৫৭ যুদ্ধবিমান (Su-57 Fighter Jet)। সম্প্রতি হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল) ঘোষণা করেছে, তারা দেশের মাটিতে সুখোই যুদ্ধবিমান তৈরি করতে প্রস্তুত। হ্যাল-এর চেয়ারম্যান রবি কোটা জানিয়েছেন, এই বিশাল প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কারিগরি দক্ষতা, কর্মী এবং পরিকাঠামো প্রতিষ্ঠানটির রয়েছে।

সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেখানে ‘সুখোই এসইউ-৫৭’ যুদ্ধবিমান চুক্তির পাশাপাশি ভারতীয় বায়ুসেনায় ব্যবহৃত সুখোই-৩০ এমকেআই (সুপার সুখোই)-এর আধুনিকীকরণ এবং আরও এস-৪০০ ট্রায়াম্ফ ও পন্টসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চুক্তি নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে মোদির আমেরিকা সফরের সময়ই ভারতকে ‘এফ-৩৫ লাইটনিং২’ যুদ্ধবিমানের ‘এফ-৩৫এ’ মডেলটি বিক্রির প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। অন্যদিকে গত মার্চ মাসে ভারতকে ‘এসইউ-৫৭ই’ (এসইউ-৫৭-র এক্সপোর্ট ভ্যারিয়েন্ট) যুদ্ধবিমানের ‘যৌথ উৎপাদন’ এবং ‘সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তরে’র প্রস্তাব দিয়েছিল রাশিয়া। গোটা বিশ্বের কৌতূহল ছিল বৈশ্বিক টানাপোড়েনের মধ্যে কোন দিকে ঝুঁকবে ভারত। সরকারি সূত্রের দাবি, শেষ পর্যন্ত ছ’দশকের পুরনো সামরিক সহযোগী রাশিয়ার উপরেই ভরসা রাখছে দিল্লি। এই পরিস্থিতিতে ভারতের মাটিতেই এসইউ-৫৭ যুদ্ধবিমান তৈরির করতে আগ্রহী হ্যাল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, রাশিয়ার সুখোই ডিজাইন ব্যুরোর সু-৫৭ যুদ্ধবিমান আকাশ, স্থল ও সমুদ্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা রাখে। প্রতিকূল আবহাওয়া ও ইলেকট্রনিক যুদ্ধের পরিস্থিতিতেও দিন-রাত সর্বক্ষণ যুদ্ধ করার ক্ষমতা রাখে এই বিমান। সেই সঙ্গেই কম দৃশ্যমানতাতেও সমান কর্মক্ষম পঞ্চম প্রযুক্তির এই বিমান। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.