বর্তমান যুগে কৃত্রিম মেধা বা এআই বিজ্ঞানের সেরা উদ্ভাবন হিসাবে আত্মপ্রকাশ করেছে। তবে এর অনিয়ন্ত্রিত ব্যবহার, ত্রুটির কারণে এটিকে বিজ্ঞানের ‘নীরব অভিশাপ’ বলেও অভিহিত করা হয়। এমনই এক ভয়ংকর ও বাস্তব উদাহরণ সম্প্রতি বিশ্ব রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। কৃত্রিম মেধার ত্রুটির কারণে প্রায় যুদ্ধে জড়িয়ে পড়েছিল চিন- আমেরিকা। শুক্রবার এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’।
ঘটনাটি ঘটেছিল চলতি বছরের শুরুতে ইরান যুদ্ধ আবহে। পেন্টাগনের ‘স্পেশাল অপারেশনস কমান্ডে’র এক অ্যানালিস্ট এআই চ্যাটবটের সাহায্যে মধ্যপ্রাচ্যে চলাচলকারী একটি চিনা পণ্যবাহী জাহাজের সম্পর্কে পাওয়া গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করছিলেন। ‘সিএনএন’-এর প্রতিবেদন অনুযায়ী, চ্যাটবটটি একটি ভুল রিপোর্ট প্রদান করে। সেখানে দাবি করা হয়, চিনা জাহাজটিতে রয়েছে পরমাণু কর্মসূচির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ। এরপরই জাহাজটিতে হামলা চালিয়ে সেটিকে আটক করার তোড়জোড় শুরু করে দিয়েছিল মার্কিন বাহিনী। শুধু তাই নয়, সূত্রের খবর, আমেরিকার দু’টি যুদ্ধবিমান আকাশেও উড়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ভুল অনুধাবনের পর অভিযান বাতিল করে ওয়াশিংটন। অল্পের জন্য যুদ্ধ এড়ায় দুই পরমাণু শক্তিধর দেশ। বিশেষজ্ঞদের বক্তব্য, এআই-যে কী ভয়ংকর হতে পারে এটা তারই জলজ্যান্ত উদাহরণ। জাহাজটিতে কী ছিল? জানা যাচ্ছে, চিনা জাহাজটিতে আসলে লিপস্টিক তৈরি করার সরঞ্জামে বোঝাই ছিল। অর্থাৎ, লিপস্টিককে পরমাণু সরঞ্জাম বলে ভুল করে এআই।
এদিকে আগামী ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটন সফরে যাচ্ছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহারের সঙ্গে জড়িত ঝুঁকি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে দুই রাষ্ট্রনায়কের। এই আবহে এমন চাঞ্চল্যকর রিপোর্টটি প্রকাশ্যে এল। বলে রাখা ভালো, সম্প্রতি মার্কিন সেনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। কিন্তু এই ঘটনাটি স্পষ্ট করে দিয়েছে, বর্তমান বিশ্বে কৃত্রিম এআই কতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। সামরিক ক্ষেত্রে এই ‘অস্ত্রে’র অন্ধ ব্যবহার মানবজাতির জন্য যথেষ্ট সংকটজনক বলেই মত বিজ্ঞানীদের একাংশের। প্রশ্ন উঠছে, এধরনের ভুলের যে পুনরাবৃত্তি হবে না তার কী গ্যারিন্টি রয়েছে?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সিটঙে বারবিকিউ কাণ্ডে গ্রেপ্তার ৪, কথা বলার শক্তি হারাচ্ছেন নিকিতা! জানালেন স্বামী
-
পর্যটক টানতে নতুনভাবে সাজছে জলপাইগুড়ির মধুবনী পার্ক, বরাদ্দ এক কোটি
-
মুখ্যমন্ত্রী মানের বিরুদ্ধে মদ-ডিমে প্রতিবাদ, আটক বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী
-
শশী থারুরের ইংরেজিতেও ভুল! মোদিকে জন্মদিনের শুভেচ্ছাবার্তায় বাঁধালেন গোল, অবাক নেটপাড়া
-
‘দশ ওভার বল করার অবস্থায় এখনও আসেনি…’, হার্দিককে নিয়ে সাফ কথা গম্ভীরের