সিটঙের হোমস্টেতে বারবিকিউয়ের আগুনে ঝলসে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন উত্তর দিনাজপুরের চোপড়ার গৃহবধূ নিকিতা সাহা। সেই ঘটনায় এবার ৪ জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন জমির মালিক নেহাল আজরান, দেখভালের দ্বায়িত্বে থাকা পবন কুমার আগারওয়াল, হোমস্টের কর্মী দিপেন লামা এবং এক শ্রমিক নাসির উদ্দিন। কার্শিয়াঙের অ্যাডিশনাল এসপি অনিন্দ সুন্দর ভট্টাচার্য জানান, সিটঙের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ গোটা ঘটনার তদন্ত চলছে৷ নিকিতার স্বামী সৌভিক জানান, ধীরে ধীরে কথা বলার শক্তি হারাচ্ছেন নিকিতা।
জানা গিয়েছে, নেহাল, পবন ও দিপেন কার্শিয়াঙের বাসিন্দা। নাসির উদ্দিন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা। তাঁদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। পরিবার সূত্রে খবর, সৌভিক দাস এবং নিকিতা সাহা উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা। ৮ বছর প্রেম করার পর জুলাই মাসে বিয়ে করেন তাঁরা। গত ১৩ সেপ্টেম্বর মধুচন্দ্রিমায় সিটংয়ে যান। হোমস্টে-তে ওঠেন। রাতে বারবিকিউয়ের আয়োজন করা হয়। দম্পতি সামনেই ছিলেন। শৌভিকের অভিযোগ, সেই সময় আগুনে তারপিন তেল ঢেলে দেন এক অদক্ষ কর্মী। মুহূর্তের মধ্যে যেন বিস্ফোরণ হয়। অগ্নিকাণ্ডে ঝলসে যান নিকিতা। সৌভিক স্ত্রীকে বাঁচাতে যান। তাঁর হাত পুড়ে গিয়েছে। সম্পূর্ণ ঘটনাটি ধরা পড়ে হোমস্টের সিসিটিভি ফুটেজে। নিকিতার শরীর প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছে। বর্তমানে তিনি শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
আরও পড়ুন:
এই ঘটনায় হোমস্টে কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন সৌভিক। তাঁর অভিযোগ, গাড়ির জন্য আকুতি মিনতি করছিলেন তিনি। কিন্তু হোমস্টে কর্তৃপক্ষের যেন কিছুতেই হুঁশ ফিরছিল না। প্রায় আধঘণ্টা পরে একটি গাড়ি পাওয়া যায়। সেই গাড়িতেই স্ত্রীকে নিয়ে শিলিগুড়ির উদ্দেশে রওনা দেন সৌভিক। গাড়িতে হোমস্টে কর্তৃপক্ষের কেউ তাঁদের সঙ্গে যাননি। ততক্ষণে নিকিতার অবস্থা আরও গুরুতর হয়ে যায়। এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এরপরই হোমস্টের ল্যান্ডের মালিক-সহ কর্মীদের গ্রেপ্তার করা হয়।
সৌভিক জানান, “হোমস্টের ম্যানেজমেন্ট নিয়ে সমস্যা রয়েছে। গতকাল অল্প একটু কথা বলছিল, সেটা আজ কমে এসেছে। আজ ডাক্তারদের সঙ্গে একটা মিটিংও আছে। তবে ডাক্তাররা বলছেন সময় লাগবে। এখানে খানিকটা সুস্থ না হয়ে উঠলে অন্যত্র স্থানান্তরিত করা সম্ভব নয়। সময় লাগুক কিন্তু ও (নিকিতা) সুস্থ হয়ে উঠুক। এখন ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের আর কিছুই করনীয় নয়।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রুদ্ধশ্বাস খেতাবি লড়াইয়ে মহামেডানের বিরুদ্ধে জয়, ৮ বছর পর কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান
-
‘খাম’ হাতছাড়া নওশাদদের, ‘বাঁশি’হারা হুমায়ুন, বদলে নতুন কোন প্রতীক পেল দুই দল?
-
রাবণবধের প্রেক্ষাপট সাজিয়েছিলেন স্বয়ং সীতা! কোন ব্যাখ্যায় রামায়ণ বদলে যায় ‘সীতায়ণে’?
-
ঠোঁটে বেমানান শখের লিপস্টিক, কেনার আগেই বুঝুন মানানসই কি না, রইল ৩ টিপস
-
বউকে লুকিয়ে প্রেমিকার সঙ্গে বিদেশে বেড়ানোর প্ল্যান! পিঠ বাঁচাতে ‘গ্রেপ্তারির’ নাটক প্রৌঢ়র, তারপর…