Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
Hariharpara

রেজিনগর ভোটের আগে ধৃত হুমায়ুন কবীরের দলের রাজ্য সম্পাদক, উদ্ধার বিপুল জালনোট ও অস্ত্র

প্রচুর সংখ্যায় জালনোট ও বিপুল অস্ত্র-সহ গ্রেপ্তার হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টির রাজ্য সম্পাদক। গতকাল, শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

কৌশিক ঘোষ
কৌশিক ঘোষ

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৪:৪২

link
কৌশিক ঘোষ
কৌশিক ঘোষ

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৪:৪২

options
link
রেজিনগর ভোটের আগে ধৃত হুমায়ুন কবীরের দলের রাজ্য সম্পাদক, উদ্ধার বিপুল জালনোট ও অস্ত্র zoom
উদ্ধার বিপুল জালনোট ও অস্ত্র। ছবি-সংগৃহীত
Advertisement

প্রচুর সংখ্যায় জালনোট ও বিপুল অস্ত্র-সহ গ্রেপ্তার হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টির রাজ্য সম্পাদক। গতকাল, শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম আশিক ইকবাল। আগামী ৬ তারিখ রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আম জনতা উন্নয়ন পার্টি ওই কেন্দ্রে নির্বাচনে লড়াইও করছে। সেখানে অস্ত্র, জালনোট-সহ দলের নেতা গ্রেপ্তার হলেন। সেই ঘটনায় রীতিমতো রাজনৈতিক মহলে হইচই ছড়িয়েছে।

রাজ্যে পালাবদলের পর সীমান্তবর্তী জেলাগুলিতে নজরদারি বেড়েছে পুলিশ-প্রশাসনের। মুর্শিদাবাদ জেলাতেও পুলিশ প্রশাসন জাল টাকা, মাদক, বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে। গতকাল, শুক্রবার রাতে জেলার হরিহরপাড়া এলাকায় নাকাচেকিং চলছিল পুলিশের। সেসময় ওই বিপুল জালটাকা ও অস্ত্র উদ্ধার হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে গাড়িনামা এলাকা দিয়ে একটি স্করপিও আসতে দেখা গিয়েছিল। ওই গাড়িটির পথ আটকায় পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ওই গাড়িতে ছিলেন হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টির রাজ্য সম্পাদক আশিক ইকবাল ও আরও এক ব্যক্তি। গাড়িটি তল্লাশি চালাতেই চমকে ওঠেন তদন্তকারীরা। গাড়ির ভিতর থেকে মিলল বিপুল পরিমাণ জালনোট ও অস্ত্র। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গাড়ি থেকে ৫০০ টাকার মোট ১০৮টি জালনোট পাওয়া গিয়েছে। এছাড়াও দুটি বেআইনি আগ্নেয়াস্ত্র ও চারটি গুলি মিলেছে। সেগুলি উদ্ধার হতেই আশিক ইকবাল ও গাড়িতে থাকা ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

রাতেই তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। আজ, শনিবার তাঁদের আদালতে পেশ করা হয়েছে। তদন্তের স্বার্থে অভিযুক্তদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। ওই জালনোট কি ভোটের কাজে লাগানোর উদ্দেশ্য ছিল? এর আগেও কি জালনোট ব্যবহার হয়েছে? সেসব প্রশ্ন উঠেছে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তথ্য পেতে চাইছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.