Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
Durgapur

গুগল ম্যাপের ‘কথা’ শোনাই কাল! লোকেশনে পৌঁছতে গিয়ে বাইক-সমেত সোজা খাদে! শোরগোল দুর্গাপুরে

লোকেশনের গুগল ম্যাপ ধরে বাইক চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন যুবক। কিন্তু সেই রাস্তাতেও যে চরম বিপদ রয়েছে, টেরও পাননি। যখন বুঝলেন তখন আর অবস্থা নেই। একেবারে বাইকসমেত নিচে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৩:১০

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৩:১০

options
link
গুগল ম্যাপের ‘কথা’ শোনাই কাল! লোকেশনে পৌঁছতে গিয়ে বাইক-সমেত সোজা খাদে! শোরগোল দুর্গাপুরে zoom
খাদের ভিতর থেকে বাইকটি উদ্ধারের কাজ চলছে। নিজস্ব চিত্র
Advertisement

লোকেশনের গুগল ম্যাপ ধরে বাইক চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন যুবক। কিন্তু সেই রাস্তাতেও যে চরম বিপদ রয়েছে, টেরও পাননি। যখন বুঝলেন তখন আর অবস্থা নেই। একেবারে বাইকসমেত নিচে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের পাণ্ডবেশ্বর এলাকায়। কীভাবে ঘটনা ঘটল? খতিয়ে দেখছে পুলিশ। দীর্ঘ সময় পরে ওই যুবককে উদ্ধার করা হয়। তিনি হাসপাতালে ভর্তি।

ওই যুবকের নাম প্রসূন বন্দ্যোপাধ্যায়, তিনি পেশায় কেবল অপারেটর। তিনি কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের ডাঙাল এলাকার বাসিন্দা। গতকাল, শুক্রবার রাতে  বাইক চালিয়ে যাচ্ছিলেন তিনি। সুবিধার জন্য মোবাইলে গুগল ম্যাপ খোলা ছিল। সেই ম্যাপে দেখানো রাস্তা ধরেই বাইক চালিয়ে যাচ্ছিলেন প্রসূন। পাণ্ডবেশ্বরের ভাঁটমুড়া মহালক্ষ্মী এলাকা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন তিনি। এদিকে ওই অঞ্চল যে খনির ভিতর দিয়ে গিয়েছে, আঁচ করতে পারেননি তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বাইক গতিতেই চলছিল। রাস্তার একটা বড় অংশ ভেঙে যে খাদ তৈরি হয়েছে, ম্যাপে ধরা পড়েনি। এদিকে ফাঁকা রাস্তায় বাইকের গতিও অনেকটাই বেশি ছিল। ওই যুবক বাইক-সমেত নিচে চলে যায়। গুরুতর জখম হন তিনি। এদিকে তাঁর গোটা রাত কোনও খোঁজ না মেলায় পরিবারের লোকজন পুলিশের দ্বারস্থ হন। ওই যুবকের মোবাইলের লোকেশন ট্রেস করা হয়। দেখা যায়, খনি এলাকার রাস্তায় ওই মোবাইলের লোকেশন রয়েছে।

এরপর পাণ্ডবেশ্বর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। এদিন সকালে দেখা যায়, খাঁদের মধ্যে বাইক পড়ে রয়েছে। দূরে ছিটকে জখম অবস্থায় পড়ে রয়েছেন প্রসূন। ওই যুবককে দ্রুত উদ্ধারের কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, ওই এলাকাটি পরিত্যক্ত খনি এলাকা। ওই যুবককে উদ্ধার করা হয়েছে। তাঁকে উদ্ধার করে দ্রুত দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। খনি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই রাস্তাটি দীর্ঘদিন হল বন্ধ। তারপরও কেন ওই রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন যুবক? সেই প্রশ্ন উঠেছে। লোকেশন অনুসরণ করেই কি ওই পথে গিয়েছিলেন? নাকি দুর্ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে? সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.